চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের ফেরা নিয়ে যে বার্তা প্রধান নির্বাচকের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:35 অপরাহ্ন 11, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

সাকিব আল হাসান লম্বা সময় ধরে নেই জাতীয় দলের আশেপাশে। দেশে ফেরাটাও এখনও অনিশ্চিন্ত। তবে এখনও আলোচনায় টাইগার কিংবদন্তি। এবার দেশসেরা অলরাউন্ডারের দলে ফেরা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানান, সাকিবের সাথে তার ব্যক্তিগতভাবে আলাপ হয়েছে এবং তার প্রস্তুতির বিষয়ে খোঁজ নিয়েছেন। 

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেন হাবিবুল বাশার সুমন। সেখানে সাকিবের ফেরা সংক্রান্ত প্রশ্নে এমন জানান তিনি।

তিনি বলেন, ‘সাকিবের সাথে আমার কথা হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে কি প্রস্তুত কিনা। কারণ আন্তর্জাতিক ক্রিকেট অনেক কিছু দাবি করে। প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। সে যদি ফিট থাকে এবং প্রস্তুত থাকে তবে তাকে আমরা অবশ্যই লম্বা সময়ের জন্য চাই।’

বিসিবিতে তামিম ইকবালের অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার পর অনেকের মনে প্রশ্ন, বাংলাদেশের ক্রিকেটে কি ফিরতে পারবেন সাকিব আল হাসান? ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে পতিত আওয়ামী লিগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। পরে তার বিরুদ্ধে হয় হত্যা মামলা।

জুলাই গণ-অভ্যুথানে সময় বাংলাদেশে ছিলেন না সাকিব। আওয়ামী লিগ সরকারের পতনের পর দেশেও আসেন নি। তবে ২০২৪ সালের আগস্টে ভারত সফরে টেস্ট খেলেছেন। সেটাই ছিল বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানের শেষ ক্রিকেট খেলা।

গত ৬ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সাকিব দেশের জার্সিতে খেলার কথা জানান। তিনি লিখেন, ‘এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই, অন্তত বিশ্বকাপ পর্যন্ত।’

Tags: ওয়ানডেবাংলাদেশসাকিব আল হাসানহাবিবুল বাশার
Previous Post

এইচএসসি ২০২৬ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

Next Post

সেন্টার ফর সিটিজেনস রাইটস-সিসিআরের আহ্বায়ক কমিটি গঠন

Next Post

সেন্টার ফর সিটিজেনস রাইটস-সিসিআরের আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, সবুজ জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপের আগে দলে বড় পরিবর্তন চায় না বিসিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT