চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা মানেই এখন বাংলাদেশ: আব্দুর রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:19 অপরাহ্ন 16, মার্চ 2023
in রাজনীতি
A A
শেখ হাসিনা অনুষ্ঠানে বক্তা ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, শেখ হাসিনায় আজ বাংলাদেশ। বিশ্বসভায় তিনি সৎ প্রধানমন্ত্রীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি ২৪ ঘন্টার ২০ ঘন্টায় কাজ করেন। এমনকি ক্রিকেট খেলায় যখন লিটন দাসরা ছক্কা মারেন সেটাও প্রধানমন্ত্রী দেখেন। পুরো বাংলাদেশটাই প্রধানমন্ত্রী নজরে রেখেছেন।

‘‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে শিক্ষা, সংস্কৃতিসহ সকল পর্যায়ে উন্নয়ন হয়। স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে মিলেমিশে একযোগে কাজ করতে হবে। এই কলেজ প্রতিষ্ঠান থেকে যারা পাশ করেছেন তারা আজ দেশের বিভিন্ন জায়গায় কাজ করছেন।’’

আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের মধুখালী আব্দুর রহমান টেকনিক্যাল কলেজ ও আয়েশা-সামী জেনারেল কলেজের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা হিসেবে উপস্থিত থেকে এ কথাগুলো বলেন আব্দুর রহমান। এর আগে ক্রীড়া অনুষ্ঠান বেলুন ও শান্তির প্রতীক পায়ড়া উড়িয়ে উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মধুখালীর ইউএনও ও আব্দুর রহমান টেকনিক্যাল কলেজের সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, জামায়াত-বিএনপির আমলে বিদ্যুৎ ছিল ত্রিশ ভাগ। আর সেখানে শেখ হাসিনা দিয়েছে শতভাগ। এর ফলে দেশের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, সারাদেশে এ পর্যন্ত ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। ২০২৫ সাল নাগাদ আরো ১০ হাজার ল্যাব স্থাপন করা হবে। সবাইকেই ল্যাব দেওয়া হবে তবে শর্ত হচ্ছে উচ্চ শিক্ষা গ্রহনের সময় কোন শিক্ষার্থি যেন কম্পিউটার পরিচালনায় অদক্ষ না থাকে। দেশে প্রায় ৬হাজার ফ্রিল্যাঞ্চার কাজ করছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, মন্ত্রি যাই হতে চাইলে আইসিটির নুন্যতম জ্ঞান তোমাকে অর্জন করতেই হবে। মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় আরো ২৫টি শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা দেন তিনি।

ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের লীগের বিকল্প নেই । মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা হলে শিক্ষার্থীরা আইসিটি ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে । ১৮ কোটি মানুষকে ভালো রাখছেন একজন নারী। তিনিও একজন মা, তিনি পারলে তোমরাও পারবে। নতুন কারিকুলাম চালু হয়েছে। মুখস্থ নির্ভরতা আর থাকবেনা। শিক্ষার্থি যোগ্যতা অর্জন করবে, বাস্তব সমস্যার সমাধান করবে। মাঠে ঘাটে গিয়েও তারা সব কিছু দেখবে ও শিখবে। তোমরাই আগামীর বাংলাদেশ।

কলেজ গভর্নিং বডির সদস্য ও মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাশ্ববর্তী মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর, মধুখালী উপজেলা চেয়ারম্যান মো শহীদুল ইসলাম, পৌর মেয়র মোরশেদ লিমন, বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান প্রমুখ । এ সময় বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রীড়া অনুষ্ঠান শেষে বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Tags: আওয়ামী লীগআব্দুর রহমান
Previous Post

নতুন কিছু দেখাতে পারবে আইস্ক্রিন: আফজাল হোসেন

Next Post

আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থা নষ্ট করে ফেলেছে: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুলের নির্বাচনী বক্তব্যের ছবি, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থা নষ্ট করে ফেলেছে: মির্জা ফখরুল

ওবায়দুল কাদেরের ছবি, নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি মৃত ইস্যু: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT