চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে পাঠিয়েই কিউইদের ৩ উইকেট তুলেছেন তাইজুল-মিরাজরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:20 অপরাহ্ন 01, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে কৃতিত্ব দেখাচ্ছেন, উইকেট নেওয়ার উদযাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের দেয়া ৩৩২ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। প্রথম ওভারে ওপেনার টম ল্যাথামকে ফেরান শরিফুল ইসলাম। কিছুপর আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলসকে হারিয়ে বেশ চাপেই পড়েছে সফরকারী দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১৭ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৩৭ রান। ডেভন কনওয়ে ৫১ বলে ১৮ ও ড্যারিল মিচেল ১৩ বলে ৬ রানে ক্রিজে আছেন।

দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে কিউই ওপেনার ল্যাথামের উইকেট তুলে নেন টাইগার পেসার শরিফুল। ওভারের ষষ্ঠ বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন এ বাঁহাতি। ৬ বল খেলে রানের খাতা খোলার আগেই ফেরেন তিনি।

প্রথম ইনিংসে সেঞ্চুরি করা উইলিয়ামসনকে থিতু হতে দেননি তাইজুল ইসলাম। দারুণ এক ডেলিভারিতে বাঁহাতি স্পিনার এলবিডব্লিউ করেন অভিজ্ঞ টপঅর্ডার ব্যাটারকে। ২৪ বলে দুই চারে ১১ রান করে যান উইলিয়ামসন।

টাইগারদের হয়ে তৃতীয় উইকেট তোলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সুইপ খেলতে গিয়ে ব্যাটের কানায় বল লাগিয়ে ক্যাচ দেন নিকোলস। সহজেই লুফে নেন নাঈম হাসান। ৮ বলে ২ রান আসে তার ব্যাটে।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শরিফুল, মিরাজ ও তাইজুল।

বৃহস্পতিবার কিউইদের চেয়ে ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। ৩ উইকেট হারিয়ে ২১২ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল টিম টাইগার্স। শুক্রবার শেষ করেছে ৩৩৮ রানে। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩১০ রানের জবাবে ৩১৭-তে থেমেছিল সফরকারীদের প্রথম ইনিংস। জয়ের জন্য কিউইদের ৩৩২ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক দল।

Tags: উইলিয়ামসনতাইজুলবাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টমিরাজলিড স্পোর্টসসিলেট টেস্ট
Previous Post

শুক্রবার দেশে কেন মুক্তি পায়নি ‘অ্যানিমেল’?

Next Post

বিএনপির কমবেশি ৩০ জন নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন: ওবায়দুল কাদের

Next Post
বিএনপির নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন, ওবায়দুল কাদেরের সঙ্গে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির কমবেশি ৩০ জন নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন: ওবায়দুল কাদের

গাজায় হামলার পর ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধ বিরতি শেষে আবারও গাজায় হামলা: নিহত ১৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT