চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজের ফিফটিতে জিততে বাংলাদেশের পুঁজি ৩৩১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 01, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একপ্রান্তে স্বীকৃত ব্যাটারদের হারিয়ে দায়িত্ব নিয়ে আরেকপ্রান্ত থেকে উইকেট ধরে রাখলেন মেহেদী হাসান মিরাজ। তাতে শেষদিকে দরকারি কিছু রান যোগ হয়েছে বোর্ডে। মিরাজ তুলে নিয়েছেন ফিফটি। শান্ত তো সেঞ্চুরি করেছেন আগেরদিনই। সবমিলিয়ে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে জয়ের জন্য ৩৩২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

সিলেট টেস্টের চতুর্থ দিনে নুরুল হাসান সোহানের বিদায়ের সময় ১৯ রানে ছিলেন মিরাজ। সেখান থেকে টেলের ব্যাটারদের নিয়ে আরও ৪৭ রান যোগ করেছেন। যাতে তার অবদান ৩১ রান। ৫ চারে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি করতে ৭৬ বল খেলেছেন স্পিন-অলরাউন্ডার। অন্যপ্রান্তে সঙ্গী না পেয়ে ঠিক ৫০ রানে অপরাজিত থেকে ফিরেছেন মিরাজ।

বৃহস্পতিবার কিউইদের চেয়ে ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। ৩ উইকেট হারিয়ে ২১২ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল টিম টাইগার্স। শুক্রবার শেষ করেছে ৩৩৮ রানে। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩১০ রানের জবাবে ৩১৭-তে থেমেছিল সফরকারীদের প্রথম ইনিংস।

চায়ের শহরে শুক্রবার চতুর্থ দিনে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারে সাজঘরের পথ ধরেন সেঞ্চুরিয়ান শান্ত। টিম সাউদির লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন টাইগার অধিনায়ক।

আগেরদিনের ১০৪ রানের সঙ্গে আর ১ রান যোগ করে নিজের দ্বিতীয় ইনিংস শেষ করেন শান্ত। ১০ চারে ১৯৮ বলে ১০৪ রান আসে তার ব্যাটে। শান্তর বিদায়ে মুশফিকুর রহিমের সঙ্গে ভাঙে ৯৮ রানের চতুর্থ উইকেট জুটি।

পরে উইকেটে থিতু হতে পারেননি শাহাদাত হোসেন। ইশ সোধির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। ১৯ বলে ১৮ রান করেছেন অভিষিক্ত ডানহাতি।

দিনের শুরুতে খানিক নড়বড়ে ব্যাটিংয়েও ফিফটি তুলেছেন মুশফিক। টেস্টে ২৭তম ফিফটিতে পৌঁছাতে খেলেছেন ৭৯ বল। শেষপর্যন্ত ১১৭ বলে ৭ চারে ৬৭ রানে অ্যাজাজ প্যাটেলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন।

প্যাটেলের বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টায় ব্যর্থ হন সোহান। ব্যাটের কানা ঘেঁষে বল আঘাত করে প্যাডে। জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়ে প্রথম জীবন পান তিনি। বেঁচে যান ৮ রানে থাকা অবস্থায়।

পরে গ্লেন ফিলিপসের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরেছিলেন উইকেটরক্ষক-ব্যাটার। প্রথম স্লিপে ক্যাচ দেন। বল ধরতে ব্যর্থ হন ড্যারিল মিচেল। তার হাতে লেগে বল মাটিতে পড়ে যায়। ৯ রানে দ্বিতীয় জীবন পান সোহান। তা অবশ্য কাজে লাগাতে পারেননি। ফিলিপসের পরের ওভারে ১ চারে ২৭ বলে ১০ রানে থাকা অবস্থায় ফিরতি ক্যাচ দিয়েছেন।

সোধির করা বলে সহজ ক‍্যাচ দিয়ে ফিরেছেন নাঈম হাসান। ১১ বলে ৪ রান আসে তার ব্যাটে। টিকতে পারেননি তাইজুল ইসলামও। ৬ বল খেললেও রান পাননি। শেষদিকে মিরাজের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন শরিফুল ইসলাম। শেষ পর্যন্ত ৩৩৮ রানে থামে টিম টাইগার্স।

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নিয়েছেন আজাজ প্যাটেল। ঈশ শোধি দুটি ও একটি করে উইকেট নেন টিম সাউদি ও গ্লেন ফিলিপস।

Tags: আজাজবাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টমিরাজলিড স্পোর্টসসিলেট টেস্টসোহান
Previous Post

চীন বাংলা ছবি চালাতে আগ্রহী, ঘুরে এসে বললেন রাফী

Next Post

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল: শত বছরের স্বপ্নপূরণ

Next Post
বাংলাদেশের ট্রেন চলাচল, ঢাকা থেকে কক্সবাজারের রেলপথ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল: শত বছরের স্বপ্নপূরণ

একজন ব্যক্তির হাতে লাল রঙের এইডস সচেতনতামূলক রিবন ধরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ বিশ্ব এইডস দিবস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT