চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ জয়ের লক্ষ্যের সঙ্গে বিশ্বকাপেও চোখ রাখছেন হৃদয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:15 অপরাহ্ন 30, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার হৃদয় সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিউইদের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি জিতে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে ছিল দারুণ সুযোগ। সিরিজ জয়ে চোখ রেখে খেলতে নেমেছিল টিম টাইগার্স। খেলার মাঝপথে বৃষ্টি নামায় পরে আর খেলা গড়ায়নি। ফলে অপেক্ষা বাড়লেও লাল-সবুজের দলের সিরিজ জয়ের ব্যাপারে বেশ আশাবাদী তাওহীদ হৃদয়। 

রোববার মাউন্ট মঙ্গানুইতে শেষ টি-টুয়েন্টিতে স্বাগতিকদের বিপক্ষে লড়বে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ সময় ভোর ৬টায় গড়াবে লড়াই। ম্যাচের আগের দিন শনিবার সাংবাদিকদের সামনে এসে হৃদয় সিরিজ জয়ের লক্ষ্যের কথাই জানান। আগামী বছর টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে প্রতিটি ম্যাচ যে গুরুত্বপূর্ণ, সেটিও স্মরণ করিয়ে দেন।

‘আমাদের চিন্তাভাবনা আগের ম্যাচগুলোতেও যেমন ছিল, এখনো সেটাই আছে। আমরা মনে করি এটা সিরিজ জয়ের আরেকটা ভালো সুযোগ। আমাদের যতটুকু সম্ভাবনা আছে, ওইখানে সেগুলো বাস্তবায়ন করতে হবে। আশা করি আমরা যে স্রোতে আছি, সেটা চালিয়ে যাবো।’

আগামী বছরের জুনে ২০ দলের অংশগ্রহণে বসবে টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর। টুর্নামেন্ট শুরুর হতে ছয় মাসের বেশি বাকি না থাকায় দলের জন্য সব ম্যাচকেই দল গুরুত্ব দিতে চায় বলেই মন্তব্য করেন ২৩ বর্ষী ক্রিকেটার।

‘হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ম্যাচই এখন থেকে গুরুত্বপূর্ণ। যেহেতু টি-টুয়েন্টি বিশ্বকাপের বেশি সময় নেই। আমাদের হাতে খুব বেশি ম্যাচ আছে, তাও নয়। সামনে বিপিএল আছে, তারপর হয়তো বা দুই-একটা সিরিজ আছে। আমাদের প্রতিটি খেলোয়াড়ের জন্য প্রতিটা ম্যাচ অনেক বড় সুযোগ।’

‘আমরা সুযোগ ভালোভাবে বাস্তবায়নের চেষ্টা করবো। যেহেতু সামনে বিশ্বকাপ, আমার মনে হয় প্রত্যেকটা খেলোয়াড় তাদের পরিকল্পনা নিয়ে ভালোভাবেই জানে। সেভাবেই সবাই কাজ করছে।’

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর ব্যর্থতার বৃত্ত থেকে বেরোচ্ছে বাংলাদেশ দল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছে টেস্ট। একই প্রতিপক্ষের সঙ্গে তাদের মাটিতে ওয়ানডে ও টি-টুয়েন্টিতে প্রথমবার জয়ের দেখাও পেয়েছে। সিরিজ জয়ের অভিযানে নামার আগে দলের ভেতরকার পরিবেশ ইতিবাচক আছে- এমন কথাই বললেন ডানহাতি ব্যাটার।

‘আলহামদুলিল্লাহ অনেক ভালো। দল যখন ভালো ফল করে, সবকিছুই ভালো থাকে এটাই স্বাভাবিক। আমাদের সবচেয়ে ভালো একটা দিক, আমরা সবাই একজন আরেকজনকে উৎসাহ দেই। কোচরা থেকে শুরু করে যারা আছেন, এখানে সবাই আমাদের উপরে সেই বিশ্বাসটা রেখেছে যে আমরা পারবো। গত কিছুদিন আমরা টি-টুয়েন্টি ফরম্যাটে ভালো করেছি। আশা করি আমরা এটা বজায় রাখবো।’

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউজিল্যান্ডবাংলাদেশবাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টুয়েন্টিমাউন্ট মঙ্গানুইলিড স্পোর্টসহৃদয়
Previous Post

ইসরায়েলের বন্দর নগরী ইলাতকে লক্ষ্য করে বিধ্বংসী ড্রোন হামলা হুতি বিদ্রোহীদের

Next Post

আরবাজের পর এবার নিজের বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন মালাইকা

Next Post
মালাইকা অরোরা সুন্দর পোশাক ও গহনা পরিধান করে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আরবাজের পর এবার নিজের বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন মালাইকা

জনি ডেপের ছবি, ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রমোশনাল পোস্ট থেকে কত আয় করেন জনি ডেপ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT