চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পিন শক্তি বাড়িয়ে বাংলাদেশের বিপক্ষে দল দিয়েছে নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:32 অপরাহ্ন 07, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি নিচ্ছেন নিউজিল্যান্ড ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের পরেই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। দুই টেস্ট সিরিজের জন্য স্পিন শক্তি বাড়িয়ে ১৫ সদস্যের দল দিয়েছে কিউই নির্বাচক বোর্ড। স্পিনারদের মধ্যে আজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনারের সঙ্গে যোগ হয়েছেন রাচীন রবীন্দ্র ও ইশ সোধি।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিবৃতিতে জানায়, দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ পেসার টিম সাউদি। তবে বিশ্বকাপের অধিনায়ক কেন উইলিয়ামসন দলে থাকবেন। এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের যাত্রা শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

সিরিজে বিশ্রামে থাকবেন প্রধান কোচ গ্যারি স্টেড। তার জায়গায় কোচের দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক ব্যাটসম্যান লুক রঞ্চি।

চলতি বিশ্বকাপে ভারতের কন্ডিশনে ভালো করায় টেস্ট দলে সুযোগ পেয়েছেন গ্লেন ফিলিপস। স্পিন কোচ হিসেবে আসবেন বাংলাদেশের সাবেক স্পিন পরামর্শক ও সাবেক পাকিস্তানি ক্রিকেটার সাকলায়েন মুশতাক।

২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্ট। সিরিজের পরের টেস্ট ৬ ডিসেম্বর মিরপুর শেরে-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে।

নিউজিল্যান্ড স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।

Tags: টিম সাউদিটেস্ট চ্যাম্পিয়নশিপটেস্ট সিরিজনিউজিল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টসস্কোয়াড
Previous Post

বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. মাহবুবুল হক সিদ্দিকী মারা গেছেন

Next Post

যুদ্ধ শেষে গাজার নিরাপত্তার দায়িত্ব নেবে ইসরায়েল: নেতানিয়াহু

Next Post
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজার নিরাপত্তা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধ শেষে গাজার নিরাপত্তার দায়িত্ব নেবে ইসরায়েল: নেতানিয়াহু

বাস-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT