চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে বড় লক্ষ্য দিতে চলেছে কিউইরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:41 অপরাহ্ন 16, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ড এ-দলের বিপক্ষে চারদিনের প্রথম অনানুষ্ঠানিক টেস্টের তৃতীয় দিন শেষে ২০৪ রানে এগিয়ে আছে সফরকারীরা। হাতে আছে এখনও ৫ উইকেট। তৃতীয় দিন শেষে কিউইরা তুলেছে ২১৬ রান। শেষদিন বাংলাদেশ ইনিংসে দৃঢ়তা দেখাতে পারলে ড্র হতে পারে চার দিনের টেস্টটি।

দ্বিতীয় দিন নিউজিল্যান্ডকে অলআউট করে দিয়ে ব্যাটে নামে বাংলাদেশ। ৮ উইকেট হারিয়ে সংগ্রহ ২৪৯ রান তোলে নুরুল হাসান সোহানের দল। তৃতীয় দিনে ব্যাটে নেমে আরও ১৯ রান যোগ করে অলআউট হয় এ-দল। জশ ক্লার্কসনের ৪ উইকেটের পর ক্রিস্টিয়ান ক্লার্ক নেন ৩ উইকেট।

কিউইরা দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ভালো শুরু করে। সেঞ্চুরি তুলে নিয়ে ১১৭ রানে অপরাজিত আছেন নিক কেলি। জো কার্টারের ৫৮ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ২১৬ রানে দিন শেষ করেছে দলটি। বাংলাদেশ থেকে এগিয়ে আছে ২০৪ রানে। হাসান মুরাদ নিয়েছেন ৩ উইকেট, একটি করে উইকেট পেয়েছেন খালেদ আহমেদ ও নাঈম হাসান।

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২৬৮ রান। ইনিংসের সর্বোচ্চ রান করেন অধিনায়ক সোহান, ৮৮ বলে ১০৭ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন তিনি। মাহিদুল ইসলাম অঙ্কন ও অমিত হাসান ২৫ করে সংগ্রহ করেন। ২৪ রান করেন ওপেনার এনামুল হক বিজয়। তৃতীয় দিন ১৩ রানে হাসান মুরাদ এবং ১ রানে ইবাদত হোসেন ব্যাটে নামেন। কিউইদের জশ ক্লার্কসন ৪ উইকেট নিয়েছেন, ২টি উইকেট নিয়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক।

সিলেটে প্রথমদিন শেষে ৮ উইকেট হারিয়ে ২২৬ রান তুলেছিল নিউজিল্যান্ড দলটি। মিচেল হে’র ৮১ রানের পর ডিন ফক্সক্রাফট ৪৭ রান করলে ২৫৬ রানে অলআউট হয় জো কার্টারের দল। খালেদের ৪ উইকেটের পর বিজয় নিয়েছিলেন ৩ উইকেট।

Tags: কেলিনিউজিল্যান্ডবাংলাদেশবিজয়মুরাদলিড স্পোর্টসসোহানহে
Previous Post

ইশারা ভাষায় গ্রাহক সেবার জন্য সম্মাননা স্মারক পেল গ্রামীণফোন

Next Post

ইউক্যালিপটাস ও আকাশমণিগাছ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন

Next Post
নিষিদ্ধ ইউক্যালিপটাস ও আকাশমণিগাছের বাগান, প্রজ্ঞাপন অনুযায়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্যালিপটাস ও আকাশমণিগাছ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT