চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তর সেঞ্চুরি, মোস্তাফিজের ৫ উইকেট, সিরিজ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:32 অপরাহ্ন 23, এপ্রিল 2026
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: প্রথম ম্যাচে হার, দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো। তৃতীয় ওয়ানডেতে প্রত্যাবর্তনের গল্প লিখে জয়ী বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে শুরুতে চাপে পড়েছিল টিম টাইগার্স। ধাক্কা সামলে চ্যালেঞ্জিং পুঁজির ভিত্তি গড়ে দেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। পরে বল হাতে মোস্তাফিজের ৫ উইকেট, নাহিদ রানা ও শরিফুল ইসলামদের চোখ জুড়ানো স্পেল। ব্যাটে-বলে দুর্দান্ত করে কিউইদের ৫৫ রানে হারিয়েছে লাল-সবুজের দল। ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

প্রায় ১৩ বছর পর কিউইদের বিপক্ষে সিরিজ জিতল টিম টাইগার্স। সবশেষ ২০১৩-১৪তে ঘরের মাটিতে অতিথিদের ৩-০তে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের মাটিতে বাংলাদেশের প্রথম জয় এটি। ২০০৪ এবং ২০০৮ সালে চট্টগ্রামে দুই ম্যাচে মুখোমুখি হয়েছিল দুদল, দুবারই জয় তুলে নেয় সফরকারীরা। কিউইদের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় সিরিজ জয় এটি। ২০১৩-১৪তে হোয়াইটওয়াশের আগে ২০১১ সালে ৫ ম্যাচের সিরিজে ৪-০তে জিতেছিল টিম টাইগার্স।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২৬৫ রানের সংগ্রহ গড়ে। জবাবে ৪৪.৫ ওভারে ২১০ রানে গুটিয়ে যায় সফরকারী দল। ম্যাচের ধারাভাষ্য প্রচার করেছে রেডিও ভূমি।

কিউইদের রানতাড়ায় পাঠিয়ে চতুর্থ ওভারে ৮ রানে উইকেট তুলে নেয় বাংলাদেশ। হেনরি নিকোলসকে শিকার বানান মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় উইকেটে উইল ইয়াং ও নিক কেলি যোগ করেন ৪৬ রান। ১৩.৩ ওভারে ৫৪ রানে জুটি ভাঙেন নাহিদ। উইল ইয়াং ফিরে যান ২৫ বলে ১৯ রানে। ৬১ রানে তৃতীয় উইকেট হারায় কিউইরা। ১৩ বলে ৫ করে টম ল্যাথামকে ফেরান মিরাজ।

দলীয় ১০৮ রানে চতুর্থ উইকেট হারায় সফরকারী দল। নিক কেলিকে দ্বিতীয় শিকার বানান মোস্তাফিজ। ৬ চার ও ১ ছক্কায় ৮০ বলে ৫৯ রান করেন অতিথি ওপেনার। পরে ডিন ফক্সক্রফট একপ্রান্ত আগলে রাখলেও দ্রুত উইকেট হারাতে থাকে দলটি। শেষ উইকেটে বেন লিস্টারকে নিয়ে ৫০ রান যোগ করেন তিনি।

৪৪.৫ ওভারে সাইফ হাসানের দুর্দান্ত ক্যাচে শেষপর্যন্ত ২১০ রানে থামে অতিথিরা। ফক্সক্রফট ৭ ছক্কায় ৭২ বলে ৭৫ রান করেন। মোহাম্মদ আব্বাস ৩৬ বলে ২৫ রান করেন। বাকিদের কেউ দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

টাইগার বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ৯ ওভার বল করে ২ মেডেনসহ ৩০ রানে ৫ উইকেট নেন। নাহিদ রানা এবং মেহেদী হাসান মিরাজ নেন ২টি করে উইকেট। শরিফুল একটি উইকেট নেন।

আগে ব্যাটে স্বাগতিকদের শুরুটা ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় বলে রানের খাতা খোলার আগে আউট হন সাইফ হাসান। আরেক ওপেনার তানজিদ তামিমও সুবিচার করতে পারেননি। তৃতীয় ওভারের প্রথম বলে আউট হন ৫ বলে ১ রানে। তিনে নামা সৌম্য ভালো শুরু পেয়েছেন। ইনিংস লম্বা করতে পারেননি। ৩ চারে ২৬ বলে ১৮ রানে ফিরে যান।

৩২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। হাল ধরেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। চতুর্থ উইকেট জুটিতে দুজনে যোগ করেন ১৬০ রান। ৩৮.১ ওভারে ১৯২ রানের সময় লিটন বোল্ড হন। ৩ চার ও ১ ছক্কায় ৯১ বলে ৭৬ রান করে।

তাওহীদ হৃদয়কে নিয়ে চোটেন শান্ত, ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি তোলেন। ২০ ম্যাচ পর শতকের দেখা পেলেন। ২০২৪ সালের মার্চে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১২২ করেছিলেন। এদিন ১১৪ বলে সেঞ্চুরির পথে ছিল ৯ চার ও ২ ছক্কার মার।

সেঞ্চুরির পর ইনিংস লম্বা করতে পারেননি শান্ত। ৪৩তম ওভারের শেষ বলে ২২১ রানের সময় জেডিন লিনক্সের বলে বাউন্ডারি লাইনে নাথান স্মিথের ক্যাচ হন। ১১৯ বলে ১০৫ রান করে থামেন।

৪৭.৫ ওভারে ২৫৬ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ আউট হন ২ চারে ১৮ বলে ২২ রান করে। ৪৯তম ওভারের প্রথম বলে আউট হন শরিফুল ইসলাম। ৩ বল পর তানভীর ফিরে যান।

মোস্তাফিজকে নিয়ে ইনিংস শেষ করেন তাওহীদ হৃদয়। ২ চার ও ১ ছক্কায় ২৯ বলে ৩৩ রান করে হৃদয়, ৫ বলে ৩ রান করে অপরাজিত থাকেন মোস্তাফিজ।

নিউজিল্যান্ড বোলারদের মধ্যে উইল ও’রোর্ক ৩ উইকেট নেন। জেডিন লিনক্স ও বেন লিস্টার দুটি করে উইকেট নেন।

Tags: ওয়ানডেচট্টগ্রামনাহিদনিউজিল্যান্ডবাংলাদেশমিরাজমোস্তাফিজলিটনলিড স্পোর্টসশান্তহৃদয়
Previous Post

পুরোপুরি বন্ধ হয়ে গেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

Next Post

প্রধানমন্ত্রীর নির্দেশে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী পাঠালো বাংলাদেশ

Next Post

প্রধানমন্ত্রীর নির্দেশে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী পাঠালো বাংলাদেশ

ছবি: আইএসপিআর

শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে পররাষ্ট্রনীতি বাস্তবায়ন সম্ভব নয়: সেনাপ্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT