চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্যকে নিয়ে ‘আশাবাদী’ শান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:26 অপরাহ্ন 16, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সৌম্য সরকার অনুশীলনে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের পর থেকে চোটের কারণে দলের সঙ্গে নেই সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের অনুপস্থিতিতে জাতীয় দলে আলো ছড়াবেন সৌম্য সরকার, এমনটাই আশা করছেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার বোলিংটাও দারুণভাবেই কাজে আসতে পারে বলে তিনি মনে করেন।

ডানেডিনে রোববার ভোরে প্রথম ওয়ানডেতে লাল-সবুজের দলের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে দুদলের মাঠের লড়াই।

বিশ্বকাপে বাংলাদেশ দলে ছিলেন না সৌম্য। ঘরোয়া ক্রিকেটেও তেমন ছন্দে ছিলেন না ৩০ বর্ষী ব্যাটার। তবে নিউজিল্যান্ডের কন্ডিশনের কথা মাথায় রেখে এ অভিজ্ঞ বাঁ-হাতি ব্যাটারকে দলে রাখা হয়েছে। এমন কন্ডিশনে উইকেটে তার মিডিয়াম পেস বেশ কার্যকর হবে বলে মনে করছেন শান্ত।

সব মিলিয়ে সাকিবের অভাব কিছুটা হলেও পূরণ হবে বলে টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়কের ধারণা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আলাদা করে কোনো খেলোয়াড়কে নিয়ে কথা বলতে চাই না। আমাদের দলের প্রত্যেকটা খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ। তবে সৌম্যর ভূমিকাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ।’

‘যেহেতু দলে সাকিব ভাই নেই, তাই উনার (সৌম্য) ব্যাটিংয়ের সঙ্গে বোলিংটাও খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট এসব বিষয় বিবেচনায় নিয়েই তাকে দলের সঙ্গে রেখেছেন, সঙ্গে তার অভিজ্ঞতা তো আছেই।’

Tags: কিউইবাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডেবাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজলিড স্পোর্টসশান্তসৌম্য
Previous Post

বিজয়ের ৫২: মুক্তিযুদ্ধ নিয়ে আলোচিত ৫ ছবি

Next Post

দৃশ্যমান উন্নয়ন, সাংবিধানিক ধারাবাহিকতা ও দ্বাদশ সংসদ নির্বাচন

Next Post
বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দৃশ্য, সেতু, রেলওয়ে, সড়ক ও শিল্পাঞ্চল. Channel i News - চ্যানেল আই নিউজ

দৃশ্যমান উন্নয়ন, সাংবিধানিক ধারাবাহিকতা ও দ্বাদশ সংসদ নির্বাচন

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মুক্তিযোদ্ধাদের জন্য কেক বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT