চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের উইকেট নিয়ে এখনই কিছু বলতে চান না শান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:17 অপরাহ্ন 16, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার শান্ত উইকেট নিয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ১-১ সমতায় টেস্ট সিরিজ শেষ করে বাংলাদেশ। এবার কিউইদের আতিথেয়তা নিতে টিম টাইগার্স নিউজিল্যান্ডে অবস্থান করছে। দুদেশের আবহাওয়ায় বিস্তর পার্থক্য লিটন-মিরাজদের বাড়তি চিন্তার কারণ হতে পারে। তবে এসব নিয়ে ভাবতে নারাজ নাজমুল হোসেন শান্ত।

ডানেডিনে রোববার ভোরে প্রথম ওয়ানডেতে লাল-সবুজের দলের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে দুদলের মাঠের লড়াই।

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের উইকেট পেস সহায়ক হবে বলে টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক ধারণা করছেন। ২৫ বর্ষী ক্রিকেটারের ভাষ্য, ‘উইকেট সম্পর্কে বলতে গেলে এখানে সাধারণত পেস সহায়ক উইকেট হয়ে থাকে। তবে এটি সম্পর্কে এখনই বিস্তারিত কোনো আলোচনা করতে চাই না। কারণ বিষয়টি প্রকাশ্যে না আনাই ভালো হবে। কাল যখন ম্যাচ শুরু হবে, আশা করছি তখনই আপনারা দেখতে পারবেন।’

‘এখানকার আবহাওয়া খুবই ঠাণ্ডা। তবে আমার মনে হয়, এই অজুহাতটা আমরা কেউ দিতে চাই না। কারণ এখানে আমরা এর আগেও এসেছি। এখানকার কন্ডিশন নিয়ে আমাদের যথেষ্ট ধারণা আছে। আশা করছি, আগামীকাল এটি নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না।

নিউজিল্যান্ডের আবহাওয়ায় যেকোনো সময় আসতে পারে বৃষ্টি। তবে এসব নিয়ে ভাবতে চান না শান্ত। বললেন ‘আসলে কন্ডিশন তো আমাদের হাতে নেই। তাই এটা নিয়ে খুব বেশি চিন্তা করারও সুযোগ নেই। আমার মনে হয় কন্ডিশনটা যেমনই হোক, খেলোয়াড়রা সেটি আয়ত্ত করে নিতে পারবে। তাই আসলে উইকেট যেমনই হোক না কেন, সবাই এটা নিয়ে প্রস্তুত আছে বলেই মনে হয়।’

Tags: ডানেডিনবাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডেবাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজলিড স্পোর্টসশান্ত
Previous Post

ভয়াবহ সৌরঝড়ে মাঝ আকাশে বিপদে পাইলটরা

Next Post

মুক্তিযুদ্ধের আদর্শ জলাঞ্জলি দিয়ে সরকার অলিখিত বাকশাল কায়েম করেছে: বিএনপি

Next Post
বিএনপি নেতার জনসভায় হাজারো নেতাকর্মী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের আদর্শ জলাঞ্জলি দিয়ে সরকার অলিখিত বাকশাল কায়েম করেছে: বিএনপি

বাংলাদেশের পতাকা নিয়ে বিভিন্ন মানুষ বিজয় উৎসব পালন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় উৎসবে সামিল তারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT