চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এক ম্যাচের নেতৃত্ব’ উপভোগ করতে চান শান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার শান্ত, ক্যাপ ও জার্সি পরে, সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষে পরীক্ষা-নিরীক্ষার সিরিজের শেষ ওয়ানডেতে দলে ফেরানো হয়েছে এশিয়া কাপে চোটে পড়া নাজমুল হোসেন শান্তকে। বিশ্বকাপে যাওয়ার আগে নিজেকে ঝালিয়ে নেয়ার সুযোগ তো পাচ্ছেনই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব নেয়ার জন্য কতটা প্রস্তুত সেই পরীক্ষাও দেবেন। লিটন দাস বিশ্রামে থাকায় তিনিই এই এক ম্যাচের অধিনায়ক!

মঙ্গলবারের ম্যাচে নেতৃত্বের দায়িত্ব শান্ত উপভোগ করতে চান প্রাণ ভরে। সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বেশ হাসিখুশি ছিলেন টাইগার টপঅর্ডার ব্যাটার। কিউইদের বিপক্ষে সিরিজ হারের শঙ্কা মাথায় আনছেন না। নেতৃত্বের চ্যালেঞ্জের চেয়ে সম্ভাবনার সুযোগই বড় করে দেখছেন শান্ত।

‘চ্যালেঞ্জ না, আমার কাছে মনে হয় আনন্দের (অধিনায়কত্ব পাওয়া)। খুব ভালো লাগছে এমন সুযোগ পেয়ে এবং এমন অবস্থায় আমাদের টিম আছে সামনে ওয়ার্ল্ড কাপ। সব মিলিয়ে আমার কাছে মনে হয়, যদি আমরা এই জায়গায় ব্যক্তিগতভাবে যদি ভালোভাবে শেষ করতে পারি, ম্যাচটা আমার ভবিষ্যতের জন্য ভালো হবে। আমি বিশ্বাস করি, আমাদের টিম একটা ভালো অবস্থায় থাকবে। পেছনে কী হয়েছে সেটা নিয়ে খুব বেশি চিন্তা করার অপশন নেই। আসল জিনিসটা হলো যে, কীভাবে কালকের ম্যাচটা আমরা খুব ভালোভাবে শেষ করতে পারি।’

‘আমার মনে হয় যে নেতৃত্ব পাওয়া অনেক গর্বের ব্যাপার। সাথে সাথে আমার পরিবারের সদস্য যারা আছে, তাদের জন্য অনেক গর্বের ব্যাপার। তাই আলহামদুল্লিলাহ, ক্রিকেট বোর্ড এই সুযোগটা তৈরি করে দিয়েছেন। খুবই রোমাঞ্চিত এবং কালকে উপভোগ করব ইনশাআল্লাহ।’

Tags: মিরপুরলিড স্পোর্টসশান্ত
Previous Post

তিন দিনের সফরে বুধবার নিজ শহর পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

Next Post

বিশ্বের দূষিত স্থানে মিলছে ‘কেপ গ্রিম’ এর বোতলজাত বিশুদ্ধ বাতাস!

Next Post
প্রাকৃতিক সমুদ্র সৈকত ও দ্বীপের দৃশ্য, আকাশে কিছু মেঘ ছায়া ফেলেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের দূষিত স্থানে মিলছে ‘কেপ গ্রিম’ এর বোতলজাত বিশুদ্ধ বাতাস!

ভারতীয় মেয়েদের ক্রিকেট দলের খেলোয়াড়রা জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ক্রিকেটে সোনা জিতল ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT