চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাচিনের সেঞ্চুরি, শান্তদের বিদায় করে সেমিতে নিউজিল্যান্ড

সেমি নিশ্চিত ভারতেরও, বিদায় পাকিস্তানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ক্রিকেটার রাচিন সেঞ্চুরি করে মাঠে বিদায় জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের বাঁচামরার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সংগ্রহটা বড় করতে পারেনি বাংলাদেশ। বল হাতে শুরুটা দারুণ করলেও টাইগারদের সামনে বড় বাধা হয়ে দাঁড়ান রাচিন রবীন্দ্র। তার সেঞ্চুরি ও টম লাথামের ফিফটিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।

গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারায় নিউজিল্যান্ড। দ্বিতীয়টিতেও বাংলাদেশের বিপক্ষে জয় কিউইদের। তাতে গ্রুপ ‘এ’ থেকে সেমিতে খেলা নিশ্চিত হয়েছে তাদের। অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়েছে ভারতও। চার পয়েন্ট নিয়ে তাদেরও সেমিতে খেলা নিশ্চিত। বাংলাদেশের পাশাপাশি গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে টানা দুই ম্যাচ হারা পাকিস্তান।

আগামী ২ মার্চ গ্রুপসেরার লড়াইয়ে দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। তার আগে ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

রাওয়ালপিন্ডিতে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৩৬ রান তোলে টিম টাইগার্স। জবাবে নেমে ৪৬.১ ওভারে জয়ের বন্দরে নোঙর করে কিউইবাহিনী।

নিউজিল্যান্ডকে রানতাড়ায় পাঠিয়ে প্রথম ওভারেই সাফল্য এনে তাসকিন। কোনো রান তোলার আগেই উইল ইয়ংকে ফেরান। ৩.৩ ওভারে উইলিয়ামসনকে ফেরান নাহিদ রানা। ১৫ রানে দুই ব্যাটারকে হারানোর পর তৃতীয় উইকেটে রাচিন ও ডেভন কনওয়ে মিলে ৫৭ রান যোগ করেন। ১৫.৪ ওভারে দলীয় ৭২ রানে কনওয়েকে ফেরান মোস্তাফিজ। ৪৫ বলে ৩০ রান করেন কনওয়ে।

চতুর্থ উইকেটে টম লাথামকে নিয়ে ১৩৬ বলে ১২৯ রানের জুটি গড়েন রাচিন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম ম্যাচে নেমেই ৯৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন রাচিন। ৩৮.২ ওভারে দলীয় ২০১ রানে রাচিনের উইকেট হারায় নিউজিল্যান্ড। রিশাদের বলে পারভেজ হোসেন ইমনের হাতে ক্যাচ দেন। ১২টি চার ও এক ছক্কায় ১০৫ বলে ১১২ রান করেন।

রাচিন ফেরার পর ফিফটি তুলে নেন টম লাথাম। ৭১ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল তিনটি চারের মার। ৪১.৪ ওভারে মাহমুদউল্লাহ রিয়াদের থ্রোতে রানআউট হয়ে ফিরে যান লাথাম। ৭৬ বলে ৫৫ রান করেন কিউই উইকেটরক্ষক ব্যাটার।

পরে মাইকেল ব্রেসওয়েলকে নিয়ে কিউইদের জয় নিশ্চিত করেন গ্লেন ফিলিপস। ২৮ বলে ২১ রান করেন ফিলিপস। ১৩ বলে ১০ রান করেন ব্রেসওয়েল।

টাইগারদের হয়ে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও রিশাদ হোসেন একটি করে উইকেট নেন।

এর আগে বাংলাদেশের হয়ে তানজিদ ও শান্ত ওপেনিংয়ে আসেন। উদ্বোধনীতে দুজনে ৪৫ রান তোলেন। ৮.২ ওভারে তানজিদ ফিরে যান ২৪ বলে ২৪ রান করে। শান্ত একপ্রান্ত আগলে রাখলেও দ্রুতই উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

দলীয় ৬৪ রানে মেহেদী হাসান মিরাজ ফিরে যান ১৪ বলে ১৩ রানে। ৯৭ রানে ফিরে যান তাওহীদ হৃদয়। ২৪ বলে ৭ রান করেন ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা এই ব্যাটার। এরপর দ্রুতই ফিরে যান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক ৫ বলে ২ এবং মাহমুদউল্লাহ ১৪ বলে ৪ রান করেন।

ষষ্ঠ উইকেট জুটিতে জাকের আলিকে নিয়ে ৪৫ রান যোগ করেন শান্ত। ৭১ বলে ফিফটিও পূর্ণ করেন টাইগার অধিনায়ক। ৩৭.২ ওভারে শান্ত ফিরে যান। ৯ চারে ১১০ বলে ৭৭ রান করেন। সপ্তম উইকেট জুটিতে জাকের ও রিশাদ হোসেন যোগ করেন ৩৫ রান। ৪৩.১ ওভারে দলীয় ১৯৬ রানে রিশাদ ফিরে যান। দুটি চার ও এক ছক্কায় ২৫ বলে ২৬ রান করেন টাইগার অলরাউন্ডার।

তাসকিনকে নিয়ে রান তুলছিলেন জাকের আলি। তবে ৪৯তম ওভারের প্রথম বলে দলীয় ২৩১ রানে রানআউট হয়ে যান জাকের। তিন চার ও এক ছক্কায় ৫৫ বলে ৪৫ রান করেন। ৪৯.২ ওভারে দলীয় ২৩৬ রানে তাসকিন ফিরে যান ২০ বলে ১০ রান করে। পরে মোস্তাফিজ ও নাহিদ রানা কোনো রান যোগ করতে না পারলেও নির্ধারিত ওভার শেষ করেন।

কিউই বোলার মাইকেল ব্রেসওয়েল ওয়ানডেতে নিজের ক্যারিয়ারসেরা বোলিং করেছেন। ১০ ওভারে ২৬ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। এছাড়া উইলিয়াম ও’রোর্ক ২টি এবং ম্যাট হেনরি ও কাইল জেমিসন একটি করে উইকেট নেন।

Tags: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫নিউজিল্যান্ডবাংলাদেশব্রেসওয়েলরাওয়ালপিন্ডিরাচিনলিড স্পোর্টসশান্ত
Previous Post

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ কবে?

Next Post

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

Next Post
সাজেক ভ্রমণে অগ্নিকাণ্ডের কারণে ধোঁয়া ও আগুনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য ইউকে এডুকেশন এক্সপোতে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার লক্ষ্যে রাজধানীতে ইউকে এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT