চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেসার খালেদ-বিজয়ে ভর করে ভালো অবস্থানে বাংলাদেশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 অপরাহ্ন 14, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার খালেদ হাসান ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে সিরিজের পর সিলেটে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে চার দিনের প্রথম অনানুষ্ঠানিক টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ এ দল। প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে নুরুল হাসান সোহানের দল। বাংলাদেশ কিউইদের অলআউট করতে না পারলেও তাদের বড় সংগ্রহ করতে দেয়নি। বল হাতে চমক দেখিয়েছেন ওপেনার ব্যাটার এনামুল হক বিজয়।

দুর্দান্ত বল করেছেন ডানহাতি পেসার খালেদ আহমেদ। তার সাথে যোগ দিয়েছিলেন উইকেটকিপার ব্যাটার এনামুল বিজয়। এ দুই পেসারকে সামলে প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২২৬ রান তুলেছে জো কার্টারের দল। খালেদের ৪ উইকেটের পর বিজয় নিয়েছেন ৩ উইকেট।

সিলেটে সকালে টসে জেতে বাংলাদেশ। নুরুল হাসান সোহান নিউজিল্যান্ডকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান। সারাদিন মোট ৬৪ ওভারের খেলা হয়েছে। জাতীয় দলের তারকায় ঠাসা বোলিং লাইনআপের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি কিউইরা।

নিউজিল্যান্ডের মিচেল হে সর্বোচ্চ ৬৮ রান করে অপরাজিত আছেন। ১২ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন সকালে তাকে সঙ্গ দেবেন ক্রিস্টিয়ান ক্লার্ক। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেছেন ডিন ফক্সক্রাফট।

নিউজিল্যান্ডের পড়া ৮ উইকেটের সাতটি নিয়েছেন খালেদ ও বিজয়। খালেদ ১৬ ওভারে ৪৭ রান দিয়েছেন, বিজয় ৯ ওভারে ৩১ রান দিয়েছেন। বাকি উইকেটটি ঢুকেছে এবাদত হোসেনের পকেটে।

Tags: খালেদনিউজল্যান্ডবাংলাদেশবিজয়লিড স্পোর্টসসিলেট
Previous Post

সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী

Next Post

ঢাবিতে সাম্য হত্যা: গ্রেপ্তার ৩ আসামি কারাগারে

Next Post
তিনজন আসামি কারাগারে, তাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবিতে সাম্য হত্যা: গ্রেপ্তার ৩ আসামি কারাগারে

আইজিপি ও মার্কিন মানবাধিকার প্রতিনিধিদলের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

আইজিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিনিধিদলের সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT