চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরাটা দিতে পেরে ভালো লাগছে মিজানুরের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:15 অপরাহ্ন 29, মে 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
খেলোয়াড় মিজানুর পুরস্কার গ্রহণ করছেন, ব্যানার ও পুরস্কার সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে ইন্দোনেশিয়ার বিপক্ষে হেসেখেলে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আসরের উদ্বোধনী ম্যাচে সাউথ কোরিয়ার বিপক্ষে ম্যাচসেরা লেফট রেইডার মিজানুর রহমান এ ম্যাচেও সেরার পুরস্কার জিতেছেন। তিন ম্যাচের মধ্যে দুটিতেই সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে তুলে খুশি দলের তারকা রেইডার।

ম্যাচসেরার পুরস্কার জিতে মিজানুর বলেন, ‘আমরা যদি চতুর্থবারের মতো শিরোপা জিততে পারি, তাহলে আমাদের কাবাডি অনেক এগিয়ে যাবে বলে আশা করছি। বাংলাদেশের কোচেরা অনেক ভালো, তাদেরও মূল্যায়ন করা উচিত। আমরা চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পারলে আশা করছি তারাও মূল্যায়ন পাবে।’

‘কাবাডি আমাদের জাতীয় খেলা, অবশ্যই এই খেলাটাকে গুরুত্ব দেয়া উচিত। এটাতে যদি প্রো কাবাডির আদলে একটা টুর্নামেন্ট হতো, তাহলে গ্রাম থেকে অনেক খেলোয়াড় উঠে আসতে পারত। এভাবে বাংলাদেশের কাবাডি এগিয়ে যেত।’

তিন ম্যাচের মধ্যে দুটিতে সেরা খেলোয়াড় হওয়ার অনুভূতি নিয়ে বললেন, ‘অবশ্যই ভালো লাগছে। আমার সেরাটা দিতে পারতেছি। মালয়েশিয়ার বিপক্ষে তেমন খেলিনি, এটা আমাদের কোচ, অধিনায়কের পরিকল্পনা। আমরা তাদের পরিকল্পনা অনুযায়ী খেলছি।’

‘ফেডারেশন আমাদের যথেষ্ট সমর্থন করছে, আমাদের পাশে আছে। তারপরও খেলোয়াড় হিসেবে আরেকটু আশা করতেই পারি আমরা। ক্রিকেট, ফুটবল এসব খেলায় অনেক টাকা, কিন্তু কাবাডিতে সেই হিসেবে অনেক কম। আমাদের স্যারেরা অনেক চেষ্টা করছে, ইনশাআল্লাহ সামনে হয়ে যাবে। লিগও হওয়ার কথা, দেখি সামনে হয়তো হয়ে যাবে।’

Tags: ইন্দোনেশিয়াকাবাডি ফেডারেশনবঙ্গবন্ধু কাপ কাবাডিবাংলাদেশমিজানলিড স্পোর্টস
Previous Post

মন জুড়ানো উন্নতি রিশাদ-তানজিদের, অবনতি লিটন-শান্তদের

Next Post

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

Next Post
ভূমিকম্পের সময় সিগন্যাল ও সাউন্ড তরঙ্গের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

বার্সার নতুন কোচ ফ্লিকের ছবি, হাসিমুখে হাত নাড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সার নতুন কোচ ফ্লিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT