চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাজিত থেকে সাফের ফাইনালে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:08 অপরাহ্ন 02, আগস্ট 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল অপরাজিত থেকে সাফের ফাইনালে উত্তেজনাপূর্ণ মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা, ভারত ও মালদ্বীপকে হারানোর পর সমীকরণ দাঁড়িয়েছিল নেপালের বিপক্ষে জয় অথবা ড্র হলেই চলবে। মিলবে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট। নেপাল তরুণদের বিপক্ষে ড্র করে কাজটা সহজেই সেরে ফেলেছে লাল-সবুজের দল। আসরে অপরাজিত এবং প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে শিরোপার মঞ্চে খেলা।

মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তানভীর হোসেনের দল। টেবিলে ৪ ম্যাচে তিন জয় ও এক ড্রতে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে গ্রুপপর্ব শেষ করল বাংলাদেশ।

গ্রুপপর্বের শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয় বা ড্র করলেই ফাইনালে যাবে স্বাগতিক ভারত। ফাইনাল ৫ আগস্ট একই মাঠে। খেলা বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

ফাইনালের টিকিট কাটতে বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না নেপালের। ম্যাচে শারীরিক ভাষায়ও এগিয়ে ছিল নেপালিরা। আক্রমণ, বল দখল আর গোলে শট নেয়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে। শেষ পর্যন্ত শিরোপার মঞ্চ থেকে দূরেই থাকতে হল আইয়ুস গুলহানের দলকে।

প্রথমার্ধে বেশ কয়েকবার দারুণ সুযোগ তৈরি করেছিল নেপাল। বাংলাদেশের স্ট্রাইকাররাও ছিল দুর্দান্ত। বিরতির আগ পর্যন্ত দুদলকেই গোলশূন্য থাকতে হয়।

দ্বিতীয়ার্ধে শুরু থেকে আক্রমণের ধার বাড়ান পিয়াস-মিরাজুলরা। ৬২ মিনিটে মেলে কাঙ্ক্ষিত জালের দেখা। বক্সের ভেতরে সতীর্থের পাঠানো বলে আলতো টোকায় নেপালের জাল খুঁজে নেন মোহাম্মদ পিয়াস।

বেশি সময় লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। পাঁচ মিনিট পর বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে নেপালকে সমতায় ফেরায় নিরাঞ্জন। বদলি নামা স্ট্রাইকার ৬৭ মিনিটে ১-১ সমতায় আনার পর আরও বেশকিছু আক্রমণ শানায় দুদল।

শেষ মুহূর্তে দারুণ কিছু সুযোগের ভালো সমাধান টানতে পারেননি পিয়াস-মিরাজুলরা। ড্রতেই সমাপ্তি হয় ম্যাচের।

বয়সভিত্তিক সাফের প্রতিযোগিতার আগের আসরগুলো হয়েছে অনূর্ধ্ব-১৮ ও ১৯ বয়সীদের নিয়ে। ২০১৫ সাল থেকে শুরু হওয়া আসরে এপর্যন্ত সেরা হওয়ার স্বাদ পায়নি বাংলাদেশ। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিল লাল-সবুজরা। কাঠমান্ডুর সেই সাফল্য ভুবনেশ্বরে ছাপিয়ে যাওয়ার সুযোগ তানভীর হোসেনের দলের।

Tags: তানভীরনেপালপিয়াসবাংলাদেশভারতমালদ্বীপমিরাজুললিড স্পোর্টস
Previous Post

করোনায় মৃত্যু ৩, শনাক্ত ৩৮৭

Next Post

রাঙ্গাবালীতে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ

Next Post
রাঙ্গাবালীতে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গাবালীতে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ

বাংলাদেশ ক্রিকেটার নাসুমের লজ্জার রেকর্ড ভাঙার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইফউদ্দিনকে টপকে লজ্জার রেকর্ড নাসুমের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT