চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগেই সেমি নিশ্চিত করা বাংলাদেশ এবার হারল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 22, আগস্ট 2024
in ফুটবল, স্পোর্টস
A A
Bangladesh football team in action during a match at a local stadium. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে হেরে বসেছে বাংলাদেশ। সফরকারীদের অভিজ্ঞ গোলরক্ষক ও অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণের এক ‘ভুলে’ প্রথমার্ধের শুরুর দিকেই এগিয়ে গিয়েছিল স্বাগতিক নেপাল। পরে এক গোল শোধ করলেও হার ঠেকাতে পারেনি বাংলাদেশ, হারতে হয় ২-১ ব্যবধানে। অবশ্য প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েই সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে লাল-সবুজের দল।

দশরথ স্টেডিয়ামে শুরুতে এলোমেলে দেখা যায় বাংলাদেশকে। খেলার ১৭ মিনিটে প্রথম কর্নার পায় বাংলাদেশ। নেপাল কর্নার কিক ক্লিয়ার করলে বল চলে যায় মাঝমাঠে দাঁড়িয়ে থাকা গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের কাছে। সেখানে শ্রাবণ বল নিয়ে কারিকুরি দেখাতে গেলে বল চলে যায় নেপালের সামির তামাংয়ের কাছে। ফাঁকা পোস্টে দূর থেকে গোল করে তিনি এগিয়ে নেন নেপালকে।

বাংলাদেশ প্রথম গোলের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আরেক গোল দিয়ে বসে নেপাল। এবার গোল করেন নিরাজন ধামি। রাইট ইউং থেকে দুর্দান্ত ক্রসে পা বাড়ান ধামি, শ্রাবণ চেষ্টা করলেও পারেননি ঠেকাতে। পরপর দুই মিনিটে দুই গোল হজম করে বসে বাংলাদেশ। ১৭ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে কোচ মারুফুল হকের শিষ্যরা।

প্রথমার্ধের শেষদিকে বেশকিছু আক্রমণ করে বাংলাদেশ। এসময় পরপর পাঁচটি কর্নার আদায় করে নেন মিরাজুল-নোভারা। ৪২ মিনিটে নেপালের ডি-বক্সে রাব্বি হোসেন রাহুলকে ফাউল করলে পেনাল্টি পায় বাংলাদেশ। সেখান থেকে গোল করে ব্যবধান ২-১ করেন বদলি নামা মিরাজুল ইসলাম।

দ্বিতীয়ার্ধের খেলায় তেমন প্রভাব রাখতে পারেনি নেপাল ও বাংলাদেশ। গোলমুখে বাংলাদেশ স্ট্রাইকার পিয়াস নোভাকে ব্যর্থ হতে দেখা গেছে কয়েকবার।

‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ওই ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। এ ম্যাচ হেরে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ করল বাংলাদেশ। সেমিফাইনালে প্রতিপক্ষ হতে পারে শক্তিশালী ভারত।

Tags: অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপনেপালবাংলাদেশভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাফ
Previous Post

ছাত্রনেতা যখন প্রেমিক!

Next Post

সাকিবের সাফল্যের পর ৪৪৮ করে ইনিংস ছাড়ল পাকিস্তান

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের সাফল্যের পর ৪৪৮ করে ইনিংস ছাড়ল পাকিস্তান

নগদের কর্মকর্তারা নগদের নতুন পরিকল্পনা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নগদ বন্ধ করতে না, গ্রাহকের আস্থা আরও বাড়াতে এসেছি: নগদের প্রশাসক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT