চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামজার নজরকাড়া দুই গোলের পরও নেপালের সাথে ড্র বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:07 অপরাহ্ন 13, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা নেপালের বিরুদ্ধে ম্যাচে গোলের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে নেপালের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে হামজা চৌধুরীর জাদুতে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের দল। বাইসাইকেল কিকে নজরকাড়া গোলের পর পেনাল্টি থেকেও গোল করেন হামজা। তার জোড়া গোলে জয়ের পথেই ছিল বাংলাদেশ। তবে শেষ মূহুর্তে রক্ষণের ভুলে গোল হজম করে ড্রতে সন্তুষ্ট থাকতে হয়েছে জামাল ভূঁইয়াদের। ২-২ গোলের সমতায় মাঠ ছেড়েছে হাভিয়ের ক্যাবরেরার দল। জাতীয় দলে অভিষেক হয়েছে কিউবা রাউল মিচেলের।

জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বজায় রাখে বাংলাদেশ। প্রথম মিনিট থেকেই হামজাকে আটকে রাখার একটা প্রয়াস ছিল নেপাল দলের মধ্যে। হামজাকেই পুরো প্রতিপক্ষ বানিয়ে নিয়েছিল নেপাল।

তৃতীয় মিনিটেই প্রথম কর্নার আদায় করে নেয়। সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি সোহেল রানারা। ৮ মিনিটে নেপাল গোলের সুযোগ পায় সাদ উদ্দিনের ভুলে। তবে সাদ নিজেই আক্রমণ প্রতিহত করেন।

৬ মিনিটে ভালো সুযোগ তৈরি করেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম। তবে নেপাল গোলরক্ষকের দৃঢ়তায় এ যাত্রা বেঁচে যায় দলটি। ২৯ মিনিটে গোলের দেখা পায় নেপাল। ফিরতি বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে শট করে বাংলাদেশ জালে বল পাঠান রোহিত।

১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারী দল। পরের মিনিটে সমতায় ফেরার সুযোগ ছিল বাংলাদেশের। নেপাল গোলরক্ষক কিরণ কুমার লিম্বু তা প্রতিহত করেন। মিনিট পাঁচেক পর ফাহিম গোলমুখে আরও একটি শট নিলেও তা ঠেকিয়ে দেন নেপালের গোলরক্ষক। এরপর আরও একাধিকবার সুযোগ তৈরি করলেও সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

বিরতির পর সামিত সোমকে বদলি নামান ক্যাবরেরা। ৪৬ মিনিটে জামাল ভূঁইয়ার অ্যাসিস্ট থেকে ডি বক্সের মধ্যে বল পান হামজা। বাইসাইকেল কিক থেকে দুর্দান্ত, চোখ ধাঁধানো গোল করেন। ১-১ গোলে সমতায় ফেরে বাংলাদেশ।

তিন মিনিট পর ৫০ ফরোয়ার্ড রাকিব হোসেনকে ডি বক্সের মধ্যে ফাউল করেন নেপালের সানিস শ্রেষ্ঠা, রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে চিপ শটে নেপালের গোলরক্ষককে পরাস্ত করেন হামজা, ২-১ গোলে এগিয়ে যায় জামাল ভূঁইয়ার দল। চার মিনিটের মধ্যে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে নেপাল।

৭০ মিনিটের সময় তিন পরিবর্তন করেন ক্যাবরেরা। নামান শাহরিয়ার ইমন, মো. হৃদয় ও শাকিল আহাদ তপুকে। ৮০ মিনিটের সময় ব্যাথা পেয়ে মাঠ ছাড়েন হামজা, বদলি হিসেবে নামেন কিউবা মিচেল। জাতীয় দলে অভিষেক হয় তার। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বাংলাদেশের গোলমুখে জটলা পাকায় নেপাল, কর্নার থেকে গোল করেন অনন্ত তামাং। ২-২ গোলে সমতায় ফেরে নেপাল। ড্র করে মাঠ ছাড়ে নেপাল।

Tags: এএফসিএশিয়ান কাপকিউবাজামালজায়ানতপুনেপালফিফাবাংলাদেশলিড স্পোর্টসহামজা
Previous Post

পাকিস্তানকে জরিমানা করল আইসিসি

Next Post

আবারও বাড়ল স্বর্ণের দাম

Next Post
সোনার গহনা ও অলংকারের দোকানে ঝলমলে স্বর্ণের গয়না প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বাড়ল স্বর্ণের দাম

নির্বাচন ও গণভোটের বিষয়ে আলোচনা করছে রাজনৈতিক নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য নয়: জামায়াত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT