চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রথমবার’ সামনে এসে ক্যাবরেরা বললেন ‘ইতিবাচক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:41 অপরাহ্ন 20, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বক্তা ক্যাবরেরা সংবাদ সম্মেলনে microphones এর সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেপ্টেম্বরের ম্যাচের জন্য অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১৩ আগস্ট ক্যাম্প শুরুর পর প্রথমবার সংবাদমাধ্যমের সামনে এলেন হেড কোচ হাভিয়ের ক্যাবরেরা। সব খেলোয়াড় না থাকলেও তিনি বলছেন, অনুশীলন ইতিবাচক হচ্ছে।

বসুন্ধরা কিংস তাদের ১০ খেলোয়াড় ছাড়েনি। কিছু খেলোয়াড় অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে বাহরাইনে আছেন। অনুশীলনের সুবিধার্থে অনূর্ধ্ব-১৯ দল থেকেও খেলোয়াড় নিতে হয়েছে ক্যাবরেরাকে। বিভিন্ন ক্লাব থেকে খেলোয়াড় ডেকেছেন তিনি।

জাতীয় দলের ক্যাম্প নিয়ে ক্যাবরেরা বললেন, ‘এখন পর্যন্ত আমাদের ক্যাম্প ইতিবাচক যাচ্ছে। আমরা গত সাতদিন অনুশীলন করছি। এখানে ১৩ জন সিনিয়র খেলোয়াড় আছে। কয়েকজন খেলোয়াড় নেই। কেউ অনূর্ধ্ব-২৩ দলে, কেউ বসুন্ধরা কিংসে। দল পরিপূর্ণ করার জন্য অনূর্ধ্ব-১৯ দলের কয়েকজন খেলোয়াড় ডেকেছি।’

‘আমরা প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাচ্ছি, মনে করি এটি কার্যকর হবে। এটা শুধু নেপালের বিপক্ষে প্রস্তুতির জন্যই কাজে আসবে না, বরং হংকং আর ভারতের বিপক্ষে বড় ম্যাচগুলোর কথাও ভেবে রাখছি। অবশ্য সব খেলোয়াড় একসঙ্গে পেলে ভালো হতো।’

‘এখন আমাদের লক্ষ্য হল এ উইন্ডোতে ভালোভাবে প্রস্তুতি নেয়া। বিশেষ করে হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচের পরিকল্পনা করছি। কারণ আমরা জানি ওটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে চলছ।’

নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ হবে ৬ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ও শেষটি হবে ৯ সেপ্টেম্বর।

Tags: ক্যাবরেরানেপালফিফাবাফুফেবাংলাদেশভারতলিড স্পোর্টসহংকং
Previous Post

নাগরিক সমাজের বক্তব্য শোনার আগ্রহ কমে যাচ্ছে সরকারের উপদেষ্টাদের

Next Post

নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির

Next Post
বাংলাদেশের রাজনৈতিক নেতারা একত্রে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির

জনসমাগমে বক্তারা সংবিধানের ওপরে সনদের অবস্থান নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসু ও হল সংসদের জন্য ছাত্রদলের প্যানেল ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT