চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগরিকার গোলে শিরোপা থেকে ৪৫ মিনিট দূরে বাংলাদেশ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:55 অপরাহ্ন 21, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা গোলের জন্য চেষ্টা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে শিরোপা জিততে বাংলাদেশের সমীকরণ ছিল জয় অথবা ড্র। এমন সমীকরণের ম্যাচে নেপালের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে আফঈদা খন্দকারের দল। নিষেধাজ্ঞা থেকে ফিরেই গোল করেছেন বাংলাদেশের ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা।

ম্যাচের শুরুতেই সাগরিকার ঝলক, দ্বিতীয় মিনিটে তার বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন নেপালের গোলরক্ষক সুজিতা তামাং। প্রথম কর্নার আদায় করে নেয় বাংলাদেশ। ওই সময় মুনকি আক্তারের শট নেপালের গোলবারের বাইরে দিয়ে চলে যায়। প্রথম চার মিনিটে তিন কর্নার আদায় করে নেয় লাল-সবুজের দল। কর্নার থেকে নিশ্চিত গোল বাঁচিয়ে দেয় নেপালের ডিফেন্ডার।

আক্রমণের সুফল পেতে খুব একটা সময় লাগেনি বাংলাদেশের, স্বপ্না রানীর অ্যাসিস্টে সপ্তম মিনিটে ম্যাচের প্রথম গোল করেন সাগরিকা। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১৯ মিনিটে নেপালের নেয়া থ্রো ক্লিয়ার করতে গিয়ে বল যায় নেপালের কাছে, সেখান থেকে ভলি করলে বাংলাদেশের গোলকিপার মিলি আক্তার বল বুঝতে পারেননি। বল বারে লেগে গোল বঞ্চিত হয় নেপাল।

লেফট উইংয়ে শান্তি মার্ডি এবং রাইট দুই উইং দিয়ে উমেলা মারমা দুর্দান্ত খেলেছেন। মিডফিল্ডে স্বপ্না রানীর দারুণ পাসিংয়ে নেপালকে বারবার নাকানিচুবানি দিয়েছেন বাংলাদেশের ফরোয়ার্ড সাগরিকা। তবে বেশ কয়েকটি সুযোগ পেলেও ঠিকঠাক কাজটা করতে পারেনি বাংলাদেশ দল।

বিরতির মিনিট তিনেক আগে আক্রমণে উঠা নেপাল ডি বক্সে বাংলাদেশের মিলি আক্তারকে আঘাত করেন। রেফারি ফাউলের বাঁশি বাজান। পরের মিনিটে উমেলার পাসিংয়ে সাগরিকা আরেকটি সুযোগ পেলেও নেপালের গোলকিপারের দৃঢ়তায় বেঁচে যায় তারা। পরে ওই ১-০ গোলের ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

Tags: আফঈদাকিংস অ্যারেনানেপালবাটলারবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসসাগরিকাসাফ চ্যাম্পিয়নশিপ
Previous Post

‘মৃত্যুই যেন হয়ে উঠেছে আমাদের দৈনন্দিন বাস্তবতা’

Next Post

আইসিসির সহযোগী সদস্য হতে পারে আফ্রিকার ৩ দেশ

Next Post
আফ্রিকার তিন দেশ আইসিসির সহযোগী সদস্য হতে পারে, আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির সহযোগী সদস্য হতে পারে আফ্রিকার ৩ দেশ

দগ্ধ ভবনের পাশে একজন নারী সংবাদদাতা, আগুনের ধোঁয়া ও উদ্ধারকারীদের দৃশ্যের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্কুল থেকে ওদের নিরাপদে ঘরে ফিরে আসার কথা ছিল’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT