চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ নৌবাহিনী আজ আধুনিক ত্রিমাত্রিক বাহিনী: নৌবাহিনী প্রধান

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
5:07 অপরাহ্ন 01, ডিসেম্বর 2024
in - সেমি লিড, জনপদ, পটুয়াখালী, বাংলাদেশ
A A
বাংলাদেশ নৌবাহিনী প্রধানের আধুনিক ত্রিমাত্রিক নৌবাহিনী বিষয়ক ভাষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, বাংলাদেশের উত্তরোত্তর উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনীকে যুগোপযোগী এবং প্রযুক্তি সম্পন্ন হিসেবে গড়ে তোলা হচ্ছে। এটা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্র ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে সক্ষম হবে।

আজ রোববার (১ ডিসেম্বর) বরিশাল বিভাগের পটুয়াখালীতে নৌবাহিনীর শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বি-২৪ ব্যাচের ৪৪০ জন নবীন নাবিকের বুট ক্যাম্প প্রশিক্ষণ পরবর্তী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মধ্যে তিনজনকে পেশাগত ও মেধার ভিত্তিতে সর্বোচ্চ ফল লাভ করায় নৌপ্রাধান পদক, কমখুল পদক এবং শের ই বাংলা পদক প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তৃতাকালে নৌবাহিনী প্রধান আরও বলেন, একটি সক্ষম ও শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার লক্ষে ইতিমধ্যে নৌবহরে উল্লেখযোগ্য সংখ্যক আধুনিক যুদ্ধজাহাজ, স্পেশাল ফোর্স, হেলিকপ্টার, এমপিএ এবং সাবমেরিন যুক্ত করা হয়েছে। একইসাথে নৌবাহিনীর একাধিক ঘাটিকে কমিশনিং করা হয়েছে।

নৌবাহিনীর প্রধান বলেন, সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতা বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক ত্রিমাত্রিক বাহিনী। এই ত্রিমাত্রিক বাহিনীকেও আরও সক্ষম করতে নতুন ঘাটি উন্নত জাহাজ, আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের কার্যক্রম চালু রয়েছে। আমাদের ডকইয়ার্ডগুলো নিজস্ব প্রযুক্তিতে জাহাজ নির্মাণ করে চলেছে।

তিনি প্রশিক্ষণপ্রাপ্ত নাবিকদের উদ্দেশ্য বলেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় একটি যুগোপযোগী নৌবাহিনী গড়ে তোলার জন্য প্রয়োজন চৌকস ও প্রশিক্ষত নাবিক। নৌবাহিনীর উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নবীন নাবিকগণ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের দক্ষ করে তুলবেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিক ভাবে দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, আজকের নবীন নাবিকরা ভবিষ্যতে নতুন বাংলাদেশ গড়ায় অগ্রনী ভূমিকা পালন করবে।

কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনীর সদর দপ্তরের পিএসওগণ, উচ্চ পদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিদের অভিভাবকবৃনদ উপস্থিত ছিলেন।

Tags: এডমিরাল এম নাজমুল হাসানবাংলাদেশ নৌবাহিনী
Previous Post

২১ আগস্ট মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করা উচিত: অ্যাটর্নি জেনারেল

Next Post

সমকামিতায় রাজি না হওয়ায় বৃদ্ধকে পেটালো পুলিশ সদস্য!

Next Post
অভিযুক্ত পুলিশ সদস্যের হাতে আঘাতপ্রাপ্ত বৃদ্ধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সমকামিতায় রাজি না হওয়ায় বৃদ্ধকে পেটালো পুলিশ সদস্য!

বাংলাদেশের ক্রিকেটাররা নেপালকে উড়িয়ে সেমিফাইনালে উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT