চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাথমিক দলে শেষমুহূর্তে জাহানারা, ২৫ জনেও নেই রুমানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 10, আগস্ট 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
দুটি নারী ক্রিকেটার আলোচনা করছেন মাঠে, বাংলাদেশ দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দলে ফেরার পথ আরও কঠিন হয়ে গেল টাইগ্রেস অলরাউন্ডার রুমানা আহমেদের জন্য। এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য সিলেটে ১৩ আগস্ট শুরু হতে চলা নারী দলের ২৫ জনেও ঠাঁই হয়নি লেগস্পিনিং অলরাউন্ডারের। নির্বাচকদের প্রাথমিক দলে ছিলেন না জাহানারা আলমও। শেষমুহূর্তে তারকা পেসারকে সুযোগ দেয়া হয়েছে।

বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইং সূত্রে নিশ্চিত হয়েছে চ্যানেল আই অনলাইন। বিসিবি এখনো ক্যাম্পের দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।

রুমানা ও জাহানারা ছিলেন না ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের ২০ জনের দলেও। তার আগে শ্রীলঙ্কা সফরে রুমানাকে বিশ্রাম দেয়া হয়।

প্রাথমিক দলে সাবেক ওয়ানডে অধিনায়ক রুমানা না থাকায় ক্রিকেট ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। ‘নো মোর ক্রিকেট’ লিখে ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। বোঝাতে চেয়েছেন, আর ক্রিকেট খেলবেন না, অর্থাৎ ব্যাট-প্যাড তুলে বিদায় জানিয়ে দেবেন ২২ গজকে।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা রুমানাকে বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে ডাকা হয়েছিল। নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন ও নারী উইং প্রধান শফিউল আলম চৌধুরীর সঙ্গে কথা হয় তার। আচরণবিধি সম্পর্কে ওয়াকিবহাল করা হয়। জাতীয় দলে ফেরার চেষ্টা অব্যাহত রাখার কথা বলেন তারা। এসময় খুব নীরব ছিলেন রুমানা। ২৫ জনের দলেও না রাখায় ভীষণ হতাশ এ ক্রিকেটার।

Tags: এশিয়ান গেমস-২০২৩জাহানারাবাংলাদেশবিসিবিরুমানালিড স্পোর্টস
Previous Post

নৌকাডুবিতে ১৭ রোহিঙ্গার মৃত্যু

Next Post

পৃথিবীর সবচেয়ে দামি মধুর কেজি ৯ লাখ টাকা

Next Post
প্রাকৃতিক মধু গ্লাসে ঢেলে দেওয়া হচ্ছে, পাশে মৌচাক. Channel i News - চ্যানেল আই নিউজ

পৃথিবীর সবচেয়ে দামি মধুর কেজি ৯ লাখ টাকা

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের কাউন্সিলিং সেবা নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের কাউন্সিলিং সেবা দিতে শাবিপ্রবিতে ৫৬ উপদেষ্টা নিয়োগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT