চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির শাস্তি পেলেন নাহিদা ও শারমিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 25, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইসিসির শাস্তি পেয়েছেন বাংলাদেশ নারী দলের দুই তারকা ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতান। রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বিদ্রুপাত্মক অঙ্গভঙ্গি এবং মেজাজ হারানোর দায়ে শাস্তি পেয়েছেন তারা।

শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। গত বুধবার গড়ানো ম্যাচটিতে আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করেছিলেন দুজনে। তাতে দুই তারকাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়। একইসঙ্গে উভয়েই পেয়েছেন একটি করে ডিমেরিট পয়েন্ট। যা গত ২৪ মাসে (২ বছর) তাদের প্রথম কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা।

নাহিদা শাস্তি পেয়েছেন ১৭তম ওভারে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুকে আউট করার পর ‘সেন্ড-অফ’ দেখানোয়। যা আইসিসির আচরণবিধির ২.৫ নং ধারা ভঙ্গের কথা বলা হয়েছে। যেখানে অপরাধ হিসেবে উল্লেখ রয়েছে- কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে বিদ্রুপ করে কোনো অঙ্গভঙ্গি করা যাবে না।

এ ছাড়া শারমিন সুলতানা শাস্তি পেয়েছেন বাংলাদেশের লক্ষ্য তাড়া করার সময় এলবিডব্লিুউ আউটের সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারের প্রতি অসন্তোষ প্রকাশ করায়। আপত্তি জানিয়ে ব্যাট উঁচু করে দেখানোর পর মাঠ ছাড়তেও দেরি করেন এই ব্যাটার। তার বিরুদ্ধে আচরণবিধির ২.৮ নং ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। যা সম্পর্কিত আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ বা অসম্মান দেখানোর সঙ্গে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের দুই ফিল্ড আম্পায়ার ইলয়েসে শেরিদান ও রোকেয়া সুলতানা, তৃতীয় আম্পায়ার ডলি রানি সরকার ও চতুর্থ আম্পায়ার সাথিরা জাকির জেসি দুই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। এ ঘটনার প্রেক্ষিতে শাস্তি আরোপ করেন ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাস। শাস্তি মেনে নেয়ায় নাহিদা-শারমিনকে কোনো আনুষ্ঠানিক শুনানিতে যেতে হয়নি।

Tags: আইসিসিনাহিদাবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসশারমিন
Previous Post

চোটের কারণে ফ্রেঞ্চ ওপেন থেকেও ছিটকে গেলেন আলকারাজ

Next Post

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সংসদ সদস্যের অনুরোধ

Next Post
ছবি: প্রতিনিধি

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সংসদ সদস্যের অনুরোধ

বিয়াম ফাউন্ডেশনের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT