বিশ্ব অর্থনীতি গবেষণার অন্যতম প্রতিষ্ঠান ‘মাস্টারকার্ড ইকোনমিক্স ইনস্টিটিউট’ ২০২৪ সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ক ‘ইকোনমিক আউটলুক: ব্যালেন্সিং প্রাইসিশ অ্যান্ড প্রিওরিটিজ’ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলছে, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালে ৪৬টি দেশের মধ্যে বাংলাদেশের প্রত্যাশিত জিডিপি হার হবে ৬.৩ শতাংশ, যা দ্বিতীয় দ্রুত বর্ধনশীল দেশ হবে। সবচেয়ে এগিয়ে ভারতের প্রবৃদ্ধি হবে ৬.৪ শতাংশ।
মাস্টারকার্ড ইকোনমিক্স ইনস্টিটিউট’র রিপোর্ট অনুসারে, ২০২৪ সালে একটি নতুন অধ্যায় উন্মোচিত হবে। ২০২৪ সালে বেশিরভাগ অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ কমিয়ে ফেলতে সক্ষম হবে। ফলে বিশ্বব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধির হার (মূল্যস্ফীতি) ২০২৩ সালে ৬ শতাংশ থেকে কমে ২০২৪ সালে ৪.৯ শতাংশ হবে। এর ফলে ভোক্তাদের ব্যয় সক্ষমতা বা ক্রয়ক্ষমতা বাড়বে।









