চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার্তদের বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সহায়তা প্রদান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:36 অপরাহ্ন 24, আগস্ট 2024
in কর্পোরেট নিউজ, স্বাস্থ্য
A A
বন্যার্তদের জন্য ঔষধ শিল্প সমিতির সহায়তা প্রদান অনুষ্ঠানে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বন্যার্ত মানুষের চিকিৎসা ও খাদ্য সহায়তা এগিয়ে নেয়ার লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির পক্ষ থেকে বিপুল পরিমাণ ওষুধ ও খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

আজ শনিবার (২৪ আগস্ট) রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতৃবৃন্দের সাথে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির ছাড়াও আরও বক্তব্য প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. রোবেদ আমীন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মে. জে. কাজী মো. রশীদ উন নবী, সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ, সাজেদা ফাউন্ডেশনের সিইও জাহিদা ফিজা কবীর, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব এসএম শফিউজ্জামান, সিইও মে. জে. (অব.) মো. মোস্তাফিজুর রহমান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম, মাসুদুজ্জামান, ডা. মনিরুজ্জমান, তারেক মাসুদ, আরিয়ানসহ অন্যান্যা।

সভায় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, দেশের বিভিন্ন জেলায় বন্যাজনিত কারণে যে দুর্যোগ ও দুর্ভোগ তৈরি হয়েছে তা সবাইকে সাথে নিয়ে মোকাবিলা করতে হবে। ঔষধ শিল্প সমিতি বন্যায় আক্রান্তদের সুচিকিৎসা ও খাদ্য সহায়তা প্রদানে নিবেদিত হয়ে কাজ করবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির পক্ষ থেকে বন্যার্তদের জন্য ওরস্যালাইন, কলেরা স্যালাইন, প্যারাসিটামল, এন্টিবায়েটিকসহ প্রয়োজনীয় ওষুধ হস্তান্তর করা হয়। একইসাথে কয়েক ট্রাক মুড়ি, চিনি, বিস্কিট ও মিনারেল ওয়াটার হস্তান্তর করা হয়।

Tags: ঔষধখাদ্য সহায়তাচিকিৎসাবন্যার্ত মানুষবাংলাদেশ ঔষধ শিল্প সমিতি
Previous Post

মুশফিক-মিরাজে ৫০০ পেরিয়ে ছুটছে টিম টাইগার্স

Next Post

টিএসসিতে গণত্রাণ কর্মসূচিতে হাজারো মানুষের ভিড়

Next Post
গণত্রাণ কর্মসূচিতে অংশগ্রহণকারী মানুষজন ও স্বেচ্ছাসেবকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টিএসসিতে গণত্রাণ কর্মসূচিতে হাজারো মানুষের ভিড়

শেখ হাসিনার ছবি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলার নেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনাকে বাংলাদেশে না পাঠাতে ভারতীয় সাংবাদিকের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT