চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাথাপিছু জিডিপিতে চলতি বছরেই ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:07 অপরাহ্ন 28, এপ্রিল 2026
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A

২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি) ভারতের চেয়ে বেশি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

সংস্থাটির সাম্প্রতিক ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে বলা হয়েছে, ওই বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৯১১ মার্কিন ডলার, যেখানে ভারতের হবে ২ হাজার ৮১২ ডলার।

আইএমএফ বলছে, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি, রপ্তানি আয়ের ধারাবাহিকতা এবং তুলনামূলক ধীর জনসংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশের এই অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ২০২৭ সালে আবার ভারতের মাথাপিছু জিডিপি বাংলাদেশের চেয়ে বেশি হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

অর্থনীতির আকারের দিক থেকে ভারত বাংলাদেশের চেয়ে অনেক বড় হলেও মাথাপিছু আয়ের ক্ষেত্রে সাময়িক এ ব্যবধান তৈরি হতে পারে বলে প্রতিবেদনে ধারণা দেওয়া হয়েছে।

তবে অর্থনীতিবিদরা বলছেন, শুধু মাথাপিছু জিডিপির ওঠানামা দেখে কোনো দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি মূল্যায়ন করা ঠিক নয়। এতে সাধারণ মানুষের জীবনমানে বড় কোনো পরিবর্তন প্রতিফলিত নাও হতে পারে।

বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, মুদ্রার বিনিময় হারসহ বিভিন্ন প্রযুক্তিগত কারণে এ ধরনের হিসাব পরিবর্তিত হয়। তার মতে, এক বছরের তথ্য দিয়ে দুই দেশের অর্থনীতির প্রকৃত তুলনা করা যায় না।

অন্যদিকে অর্থনীতিবিদ সেলিম রায়হান বলেন, মাথাপিছু জিডিপিতে সাময়িক অগ্রগতি থাকলেও বাংলাদেশের অর্থনীতি এখনো চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। বিনিয়োগ স্থবিরতা, মূল্যস্ফীতি এবং বৈশ্বিক অনিশ্চয়তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

আইএমএফের ১৪ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালে ভারতের মোট জিডিপি ছিল প্রায় ৩ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার, যেখানে বাংলাদেশের ছিল ৪৫৮ বিলিয়ন ডলার। তবে মাথাপিছু আয়ের ক্ষেত্রে জনসংখ্যার ব্যবধানের কারণে ভিন্ন চিত্র তৈরি হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, মাথাপিছু জিডিপি হিসাব নির্ভর করে মোট উৎপাদনকে জনসংখ্যা দিয়ে ভাগ করার ওপর। ফলে জনসংখ্যা বৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও বিনিময় হার পরিবর্তনের কারণে এই সূচকে দ্রুত ওঠানামা দেখা যায়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে দেশের মাথাপিছু জিডিপি দাঁড়িয়েছে ২ হাজার ৬২৫ ডলার।

বিশ্লেষকেরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্যের সংকট এবং অভ্যন্তরীণ বিনিয়োগ পরিস্থিতির কারণে এই পূর্বাভাস ভবিষ্যতে পরিবর্তিত হতে পারে। ফলে এ ধরনের পরিসংখ্যানকে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অবস্থার একমাত্র মানদণ্ড হিসেবে দেখার সুযোগ নেই।

Tags: অর্থনীতিআইএমএফজনসংখ্যাজাহিদ হোসেনপ্রবৃদ্ধিবাংলাদেশবিনিময় হারবিনিয়োগবিবিএসবিশ্বব্যাংকভারতমূল্যস্ফীতিরপ্তানি আয়
Previous Post

আদর্শের আলোয় বদলে যাওয়া বেশরগাতি

Next Post

‘ওপেক’ ও ‘ওপেক প্লাস’ থেকে বেরিয়ে গেল আরব আমিরাত

Next Post

'ওপেক' ও 'ওপেক প্লাস' থেকে বেরিয়ে গেল আরব আমিরাত

ছবি: সংগৃহীত

জাতীয় পুষ্টি সপ্তাহে প্রবীণদের পুষ্টি নিয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT