চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ শীঘ্রই আফগানিস্তানে পরিণত হতে পারে: তসলিমা নাসরিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:54 পূর্বাহ্ন 06, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
তসলিমা নাসরিনের মুখের ছবি, বাংলার একজন লেখিকা ও সমাজচিন্তক. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে বসবাসরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, বর্তমানে বাংলাদেশে তরুণদের মগজ ধোলাই করছে ইসলামী কট্টরপন্থীরা। তাদের ভারতবিরোধী, হিন্দুবিরোধী, পাকিস্তানপন্থী এবং জিহাদিতে পরিণত করার চেষ্টা চলছে। কাজেই, খুব তাড়াতাড়ি বাংলাদেশ আরও একটা আফগানিস্তানে পরিণত হতে পারে।

সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া একটি সাক্ষাৎকারে তসলিমা জানিয়েছেন, যাকে তিনি ছাত্রদের আন্দোলন মনে করেছিলেন, তা আসলে ছিল মৌলবাদীদের চক্রান্ত।

তিনি বলেছেন, জুলাইয়ে যখন শিক্ষার্থীদের কোটা আন্দোলন শুরু হয়েছিল, তখন মহিলাদের অধিকার, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে সোচ্চার যারা, তারা সবাই তাদের সমর্থন করেছিল। মৌলবাদীদের তুষ্ট করে, জনগণকে চুপ করিয়ে রাখতেন শেখ হাসিনা। তাই জনগণ তার প্রতি ক্ষুব্ধ ছিল।

তসলিমা আশা করেছিলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হবে এবং গণতান্ত্রিকভাবে সরকার নির্বাচিত হবে। প্রাথমিকভাবে সেই ভাবনাতেই শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনকে তিনি সঠিক মনে করেছিলেন। কিন্তু কার্যক্ষেত্রে তা হয়নি।

তসলিমা বলেছেন, পরে আমরা বুঝতে পেরেছি এটা মোটেও ছাত্রদের আন্দোলন ছিল না। ইসলামী মৌলবাদীরা এর পরিকল্পনা করেছিল এবং টাকা দিয়েছিল। মুক্তিযোদ্ধাদের মূর্তি, জাদুঘর ও জাতীয় ঐতিহ্যের ভাস্কর্য ধ্বংস করা শুরু হলে বিষয়টা স্পষ্ট হয়েছিল। এরপর জেলে বন্দি সন্ত্রাসবাদীদের মুক্তি দেওয়া হয় এবং হিন্দুদের ওপর হামলা শুরু হয়। তখন আন্দোলনকারীদের আসল উদ্দেশ্য ও চেহারা প্রকাশ্যে আসে।

Tags: আফগানিস্তানতসলিমা নাসরিনবাংলাদেশ
Previous Post

ভারতে চিকিৎসক ধর্ষণ-হত্যার প্রতিবাদের মিছিলেও যৌন হেনস্তা!

Next Post

অধ্যাপক ডাক্তার ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী আজ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অধ্যাপক ডাক্তার ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী আজ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণ চাইলে নতুন রাজনৈতিক দল গঠন করতে চায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT