চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাকিবের গোলে হংকংয়ে ড্র বাংলাদেশের

এএফসি এশিয়ান কাপ বাছাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:02 অপরাহ্ন 14, অক্টোবর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচে রাকিবের গোলের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে হংকং, চায়নার বিপক্ষে প্রথমে গোল হজম করেছিল বাংলাদেশ। পরে ম্যাচে ফিরেছে লাল-সবুজের দল। ৮৪ মিনিটে ফরোয়ার্ড রাকিব হোসেনের গোলে ১-১এ ড্র করেছে। অ্যাওয়ে ম্যাচে এক পয়েন্ট তুলেও মূল আসরের জন্য টিকে থাকার পথ ক্ষীণই জামাল ভূঁইয়াদের। 

হাভিয়ের ক্যাবরেরা এদিন শুরুর একাদশে নামান গত ম্যাচে অভিষেক হওয়া জায়ান আহমেদকে, ছিলেন মিডফিল্ডার সামিত সোমও। ১১ মিনিটে ভালো আক্রমণ করেছিল হংকং, তপু বর্মণের দৃঢ়তায় এ যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ। ১৪ মিনিটে হংকংয়ের ভালো একটি কাউন্টার অ্যাটাক অফসাইডে থেমে যায়।

২০ মিনিটে ডি বক্সের খানিকটা আগে ফ্রি কিক পায় হংকং। শটের পর লিওন জোনসের হেড ঠেকিয়ে দেন মিতুল মারমা। পরের মিনিটে ডি বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পায় বাংলাদেশ, হামজা চৌধুরীর বুলেটগতির শট কাজে লাগেনি।

সময় পেরোতে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে হংকং চায়না। ২৭ মিনিটে ফ্রি কিকের বিপদ কাটিয়ে দেন তপু, দুই মিনিট পর কর্নারের কাছে জায়ান আহমেদ ফাউল করলেও কোন বিপদ হয়নি বাংলাদেশের। ৩৪ মিনিটে বিপদ ডেকে আনেন তারিক কাজী।

ডি বক্সের মাঝে ফাউল করেন ফের্নান্দো পেডরেইরাকে, রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি নেন স্বাগতিক অধিনায়ক ম্যাট ওর, ৩৬ মিনিটে গোল করে ১-০তে এগিয়ে যায় হংকং। গোল হজম করে বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করে, কাজ হয়নি। ১-০ গোলে পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

৫১ মিনিটে ভালো সুযোগ আসে বাংলাদেশের। সাদ উদ্দিন গোলবারের মুখে বল পেলেও হংকং গোলকিপারকে ফাঁকি দিতে পারেননি। মিনিট দশেক পর কাউন্টার অ্যাটাকে প্রায় গোল হজম করতে বসেছিল বাংলাদেশ। ৬৮ মিনিটে ফাহমিদুলের গোলমুখের শট ঠেকিয়ে দেন স্বাগতিক গোলকিপার।

বিরতির পর পুরো ম্যাচের নিয়ন্ত্রণ প্রায় বাংলাদেশের হাতে ছিল। ৭১ মিনিটে জামাল ভূঁইয়া প্রতিপক্ষ গোলমুখে একা থাকলেও তার শটে গোল আসেনি। ৭৩ মিনিটে সাদ উদ্দিনের ক্রসে পা লাগালেই গোল আসত, পা লাগাতে পারেননি ফাহমিদুল।

৭৪ মিনিটে হংকংয়ের অলিভার বেঞ্জামিন দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে লাল কার্ড হজম করলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। ৮৪ মিনিটে প্রতিপক্ষের ১০ জনের সুবিধা নিয়ে গোল করেন রাকিব হোসেন, ১-১ সমতায় ফেরে বাংলাদেশ। পরে বাংলাদেশ আরও কিছু সুযোগ পেয়েছিল, আর কোন সুযোগ কাজে লাগাতে না পারলে সমতায় শেষ করতে হয় বাংলাদেশকে।

Tags: এএফসিএশিয়ান কাপক্যাবরেরাজায়ানতারিকবাংলাদেশরাকিবলিড স্পোর্টসসামিতহংকং
Previous Post

বাংলাদেশে আশ্রয়ে থাকা ১৩ লাখ রোহিঙ্গার খাদ্য সহায়তা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ডব্লিউএফপি

Next Post

মিরপুরের অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

Next Post
প্রধান উপদেষ্টার শোক প্রকাশের সময় মিরপুরের অগ্নিকাণ্ডের ঘটনায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরের অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

গাজায় ধ্বংসস্তূপের পাশে বসে একজন ব্যক্তি, আশেপাশে ধ্বংসাবশেষ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT