চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ সময়ের গোলে মালদ্বীপকে হারাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:12 অপরাহ্ন 16, নভেম্বর 2024
in - টপ লিড নিউজ, ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল ম্যাচের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অতিরিক্ত সময়ের গোলে মালদ্বীপের বিপক্ষে দুর্দান্ত জয় পেল বাংলাদেশ। অগ্রহায়ণের রাতে কিংস অ্যারেনায় দেশের ফুটবলপ্রেমিরা পেলেন উৎসবের উপলক্ষ। ড্রয়ের দিকে ধাবিত হওয়া ম্যাচে শেষ হাসি বাংলাদেশের, ২-১ গোলের জয়ে। এতে আগের ম্যাচ হারের প্রতিশোধ নিল স্বাগতিকরা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে মালদ্বীপের অবস্থান ১৬৩, বাংলাদেশের ১৮৫। বাংলাদেশের মাঠের খেলায় মালদ্বীপের বিপক্ষে সেই পার্থক্য খুব একটা বোঝা যায়নি। ‍শুরু থেকেই খেলায় বাংলাদেশের প্রাধান্য থাকলেও শুরুতে গোল হজম করে বাংলাদেশ। পরে ঘুরে দাঁড়ায় তারা। এ জয়ে ফিফার দুই ম্যাচের আন্তর্জাতিক প্রীতি সিরিজ ১-১ এ ড্র করেছে বাংলাদেশ।

বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম ম্যাচে আলী ফাসিরের গোলে ১-০ গোলে জয় পায় মালদ্বীপ। দ্বিতীয় ম্যাচেও গোল করেন আলী ফাসির। তবে এবার জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা।

বাংলাদেশের পক্ষে প্রথম গোলটি করেন মুজিবুর রহমান জনি। দ্বিতীয় গোল করেন পাপন সিং। বাংলাদেশের জার্সিতে এটা পাপনের অভিষেক গোল।

বাংলাদেশের সিরিজে সমতায় ফেরার ম্যাচে মাঠে নেমে শুরু থেকেই ঝলক দেখান দলের মিডফিল্ডার ও ফরোয়ার্ডরা। তবে ডিফেন্ডার তারিক কাজী ও বিশ্বনাথ ঘোষের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার অনুপস্থিতিও ছিল চোখে পড়ার মত।

২৩ মিনিটে মালদ্বীপের আলী ফাসির গোল করে সফরকারীদের এগিয়ে দেন। কোনোভাবেই সফল না হওয়া বাংলাদেশ সমতায় ফেরে বিরতির দুই মিনিট আগে জনির দুর্দান্ত গোলে। কিংস অ্যারেনায় কানায় কানায় পরিপূর্ণ দর্শকদের হতাশ হতে হয়নি।

বিরতি থেকে ফিরে অলআউট ফুটবল খেলার চেষ্টায় প্রথম সুযোগ তৈরি করে করেন রাকিব। বাঁপায়ের জোরালো শট ঠেকিয়ে দেন হোসাইন শরীফ। পরে মালদ্বীপের সুযোগে বাঁধা হয়ে দাঁড়ান মিতুল মারমা। বাংলাদেশের মূল আক্রমণের দায়িত্বটা পালন করছেন ফরোয়ার্ড রাকিব।

ফরোয়ার্ড শেখ মোরসালিনের পরিবর্তে ৭৭ মিনিটে মাঠে নেমে ঝলক দেখান অনূর্ধ্ব ২০ সাফজয়ী পিয়াস আহমেদ নোভা। দুটি সুযোগ পেলেও ঠিকঠাক হয়নি ফিনিশিংটা। শেষ ১০ মিনিটে মালদ্বীপকে চেপে ধরে বাংলাদেশ। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হয় এ ফরোয়ার্ড থেকে।

৮৪ মিনিটে ওয়ান টু ওয়ান সুযোগ হাতছাড়া করেন নোভা। ম্যাচের সবচেয়ে সুবর্ণ সুযোগ ছিল সেটি। ৮৮ মিনিটে হেডে গোল করার চেষ্টায় ছিলেন তপু বর্মণ, গোলবারের সামান্য বাইরে দিয়ে চলে যায় বল। এরপর যোগ করা অতিরিক্ত সময়ে পাপন সিং ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ।

Tags: কিংস অ্যারেনাজামালতারিকফিফাবাংলাদেশবিশ্বনাথমালদ্বীপলিড স্পোর্টস
Previous Post

ব্যাপকহারে অ্যাটাক ড্রোন তৈরির নির্দেশ কিম জং উনের

Next Post

শব্দদূষণ বন্ধে কঠোর আইনে হচ্ছে শাস্তির ব্যবস্থা: উপদেষ্টা রিজওয়ানা

Next Post
উপদেষ্টা রিজওয়ানা পরিবেশ ও জলসম্পদ বিষয়ক বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শব্দদূষণ বন্ধে কঠোর আইনে হচ্ছে শাস্তির ব্যবস্থা: উপদেষ্টা রিজওয়ানা

সৌদি আরবে মাদক পাচার মামলায় ৯ কর্মকর্তা গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদক পাচার: সৌদি সরকারের ৯ কর্মকর্তা গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT