চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ–মালদ্বীপ বৈঠকে চিকিৎসা ও উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদার

মোহাম্মদ মাহামুদুল by মোহাম্মদ মাহামুদুল
9:28 পূর্বাহ্ন 12, জানুয়ারি 2026
in প্রবাস সংবাদ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চিকিৎসা ও উচ্চশিক্ষায় কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে উচ্চপর্যায়ের এক দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে।

মঙ্গলবার ৬ জানুয়ারি অনুষ্ঠানিক এ বৈঠকে চিকিৎসা ও ডেন্টাল চিকিৎসা শিক্ষায় মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে ভর্তির সুযোগ সম্প্রসারণ, স্বাস্থ্যখাতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে ঐকমত্য হয়।

বৈঠকে মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ ও আব্দুল রহিম হাসান অংশ নেন। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।

আলোচনায় জানানো হয়, বর্তমানে বাংলাদেশে ১১২টি মেডিকেল কলেজে ১১ হাজারের বেশি আসন রয়েছে, যার একটি বড় অংশ বিদেশি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। বাংলাদেশে পড়াশোনা শেষ করা মালদ্বীপের শিক্ষার্থীদের নিজ দেশে ইন্টার্নশিপে কোনো অতিরিক্ত পরীক্ষার প্রয়োজন না হওয়ায় এ সহযোগিতা আরও কার্যকর হচ্ছে।

উভয় পক্ষ মনে করছে, এই উদ্যোগ দুই দেশের স্বাস্থ্যখাতকে শক্তিশালী করার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Tags: সহযোগিতা জোরদার
Previous Post

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

Next Post

বছরের শুরুতেই শিরোপা জয়ের আশা শেষ ইউনাইটেডের

Next Post

বছরের শুরুতেই শিরোপা জয়ের আশা শেষ ইউনাইটেডের

ইরানে ১৫ দিনের বিক্ষোভে অন্তত ৫৩৮ জনের প্রাণহানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT