চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিন্ডিকেট’ ভাঙার বিক্ষোভ, খেলোয়াড়দের স্টেডিয়াম ছাড়তে দেরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:16 অপরাহ্ন 13, নভেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকদের স্টেডিয়ামে বিক্ষোভ ও পতাকা উড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপের কাছে হারের পর সংবাদ সম্মেলন চলছে বাংলাদেশ কোচের। ম্যাচের ফলাফল নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এ সময় কিংস অ্যারেনার বাইরে ঘোরাঘুরি করতে থাকে বেশকিছু ফুটবল সমর্থক, যারা আলট্রাস নামে পরিচিত। সংবাদ সম্মেলন শেষে সবার চলে যাবার পালা, তখন শুরু হয় তাদের বিক্ষোভ।

খেলোয়াড়রা যখন টিম বাসে উঠবেন, তখন শুরু হয় বিক্ষোভ। প্রথমে তারা খেলোয়াড়দের যাওয়ার রাস্তা আটকে ফেলে। এ সময় তারা ‘আমাদের দাবি মানতে হবে, সিন্ডিকেট ভাংতে হবে’ এমন নানা স্লোগান দিতে থাকে। খেলোয়াড়দের বাসে উঠতে কিছুটা বিলম্ব হয়। তবে কিসের সিন্ডিকেট সেটা তারা স্পষ্ট করতে পারেনি।

ওই সমর্থকরা এ সময় বাংলাদেশের পতাকা, ফিলিস্তিনের পতাকা এবং নিজেদের সমর্থকদের বানানো কিছু ব্যানার-প্ল্যাকার্ড দেখাতে থাকে। নানা স্লোগানে কিছুটা সময় কিংস অ্যারেনার পরিবেশ অন্যরকম করে ফেলে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে নিয়োজিত পুলিশ সদসরা আসেন। তাদের বাধার মুখে আরও জোরাল হয় স্লোগান। তখন পুলিশের পাহারায় খেলোয়াড়রা টিম বাসে ওঠেন, তাদের সামনে বিভিন্ন স্লোগান দিতে থাকে ওই সমর্থকরা।

খেলার মাঝে গোলকিপার আনিসুর রহমান জিকোর পক্ষে স্লোগান তোলে কিছু সমর্থক। ম্যাচের গোলকিপার মিতুল মারমার ভুলে বিপদ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল একবার। তখন জিকোর পক্ষে স্লোগান দেয় তারা। মাঠের বিভিন্ন প্রান্তে থাকা সমর্থকরাও তাদের সাথে সুর মেলায় সেসময়।

Tags: আলট্রাসকিংস অ্যারেনাবাংলাদেশমালদ্বীপলিড স্পোর্টস
Previous Post

গরু-ছাগল, হাঁস-মুরগী পালনের বদলে বড় কিছু করতে হবে পিকেএসএফকে

Next Post

অনলাইনে কর পরিশোধের ফি নির্ধারণ

Next Post
ট্যাক্স পরিশোধের জন্য গণনা যন্ত্র ও অক্ষরযুক্ত ব্লক. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনে কর পরিশোধের ফি নির্ধারণ

বিশেষজ্ঞ ও চিকিৎসকরা স্বাস্থ্যসেবা উন্নয়নে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চায় যুক্তরাজ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT