চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপ থেকে শেষের গোলে ড্র নিয়ে ফিরছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:18 অপরাহ্ন 12, অক্টোবর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচে গোলের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম রাউন্ডে মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। মালের ন্যাশনাল স্টেডিয়ামে একাধিক গোলের সহজ সুযোগ নষ্ট করেন ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন এবং রবিউল ইসলাম। সহজ একটি সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় মালদ্বীপ। অতিরিক্ত সময়ে নেমে সমতা আনেন সাদ উদ্দিন।

বাংলাদেশ দলে অভিষেক হয়েছে ১৯ বর্ষী গোলকিপার মিতুল মারমা এবং ডিফেন্ডার শাকিল হোসাইন শাকিলের। প্রথম ম্যাচে মিতুল মারমার অসাধারণ দৃঢ়তায় একাধিক সেভ পেয়ে বেঁচে যায় হাভিয়ের ক্যাবরেরার দল।

ঘরের মাঠ, ঘরোয়া পরিবেশ এবং চেনা প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু থেকেই আধিপত্য ছিল মালদ্বীপের। বারবার গোলমুখে গোছানো আক্রমণ করলেও প্রথমার্ধে তেমন কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়নি মিতুলকে। বাংলাদেশ ম্যাচে টেকনিকের চেয়ে শারীরিক শক্তির প্রয়োগে বেশি মনোযোগী ছিল।

ম্যাচের ২৭ মিনিটে ভালো সুযোগ পেয়েছিলেন ফরোয়ার্ড রাকিব হোসেন। কাজে লাগাতে পারেননি, বল মারেন গোলবারের বাইরে দিয়ে। পরের মিনিটে বাংলাদেশের মতোই একটি সুযোগ পায় মালদ্বীপ। ক্রসবারের বাইরে মেরে বসে তারাও।

খেলার ৩৫ মিনিটে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। সোহেল রানার কর্নার কিক ডি-বক্সের ভেতর থেকে হেডে বাইরে মারেন রাকিব। দুই মিনিট পর হলুদ কার্ড দেখেন বাংলাদেশের সোহেল রানা। তার দুই মিনিট পর ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করে স্ট্রাইকার ফয়সাল আহমেদ ফাহিম। ছোট বক্সের বাইরে বল পেয়ে পোস্টের বাইরে শট নেন। গোলশূন্য নিয়ে বিরতিতে যায় দুদল।

বিরতি থেকে ফিরে গোছানো আক্রমণ দিয়ে শুরু করে বাংলাদেশ। ৫৪ মিনিটে প্রায় গোল হজম করে বসছিল লাল-সবুজের দল। বেঁচে যায় গোলরক্ষক মিতুল মারমার দৃঢ়তায়। ৫৬ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পান স্ট্রাইকার ফাহিম, আবারও মারেন বারের বাইরে। ৭০ মিনিটে আবারও ফাঁকা গোলবারে স্কোর করতে ব্যর্থ ফাহিম। চার মিনিট পর গোল করতে ব্যর্থ হন রবিউল ইসলাম।

ম্যাচের ৭৭ মিনিটে বাংলাদেশকে আবারও গোল হজমের হাত থেকে বাঁচান মিতুল মারমা। বক্সের মধ্যে বাংলাদেশ গোলকিপারকে একা পেয়েও ব্যর্থ হন মালদ্বীপ ফরোয়ার্ড। ৮৬ মিনিটে মালদ্বীপকে এগিয়ে দিতে ভুল করেননি হাসান নাজিম। বক্সের মধ্যে বাড়ানো বল ক্লিয়ার করতে পারেনি বাংলাদেশের ডিফেন্ডাররা, গোল করেন নাজিম। ১-০ গোলে এগিয়ে যায় মালদ্বীপ।

পরে ৯০ মিনিটে ক্যাবরেরা মাঠে নামান সাদ উদ্দিনকে। ৯১ মিনিটেই বাংলাদেশকে সমতায় আনেন এ ডিফেন্ডার। ১-১ সমতায় ম্যাচ শেষ করে বাংলাদেশ। ফিরতি ম্যাচে মালদ্বীপ ১৭ অক্টোবর বাংলাদেশে খেলতে আসবে।

Tags: ক্যাবরেরানাজিমফিফাবাফুফেবাংলাদেশবিশ্বকাপ বাছাইমালদ্বীপমালেলিড স্পোর্টসসাদ
Previous Post

পরের জন্মদিনে মাকে নিয়ে কাবা শরীফে যেতে চাই: ফারিন

Next Post

তত্ত্বাবধায়ক সরকার মরা লাশ, গোরস্থানে চিরনিদ্রায় শায়িত: কাদের

Next Post
বাংলাদেশের রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, জনসম্মুখে বক্তব্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকার মরা লাশ, গোরস্থানে চিরনিদ্রায় শায়িত: কাদের

পুলিশ কর্মকর্তাদের বৈঠক, নিরাপত্তা ও অপরাধ দমন আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাজারে সিন্ডিকেটসহ অপতৎপরতা বন্ধে পুলিশ তৎপর রয়েছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT