চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজকে ১০ উইকেটে হারিয়ে বিশ্বকাপ থেকে ফিরছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বআসর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:50 পূর্বাহ্ন 28, জানুয়ারি 2025
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের কাছে টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে ভোরে বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশের বড়দের হারের সকালে অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে ক্যারিবীয়দের বিপক্ষে নেমেছিল জুনিয়র টাইগ্রেস দল। ১০ উইকেটে জিতে যেন বড়দের বার্তাই দিলেন সুমাইয়া আক্তারা। বিশ্বকাপে সেমির স্বপ্ন আগেই শেষ হয়ে গেলেও সুপার সিক্স পর্বে জয়ের সুখস্মৃতি নিয়ে ফিরছে জুনিয়র টিম টাইগ্রেস।

কুয়ালালামপুরের বেইউমাস ওভালে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ দাঁড়ায় ১৩ ওভারে। টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। বৃষ্টি এবং টস জয়ের পুরো সুফল আদায় করে নিতে পেরেছে লাল-সবুজের দলটি। উইন্ডিজ মেয়েদের ৫৪ রানে আটকে দিয়ে হারিয়েছে ১০ উইকেটের বড় ব্যবধানে।

আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা নির্ধারিত ১৩ ওভারে ৬ উইকেটে তোলে ৫৪ রান। সর্বোচ্চ ১৬ রান করে অপরাজিত থাকেন অমরিতা রামতাহাল। নাইজান্নি কাম্বারব্যাচ ১৩ ও আসাবি ক্যালেন্ডার ১১ রান করেন। দলটির আর কোনো ব্যাটার দুঅঙ্ক ছুঁতে পারেননি।

দুর্দান্ত বল করেছেন নিশিতা আক্তার নিশি, ৩ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। আনিসা আক্তার সোবা ১৩ রান দিয়ে নিয়েছে ২ উইকেট এবং বাকি উইকেটটি নিয়েছেন জান্নাতুল মাওয়া।

জবাবে দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও জুরাইরিয়া ফেরদৌস আর কোনো ব্যাটারকে নামতে দেননি। জুরাইরিয়ার ২৫ এবং ছোঁয়ার অপরাজিত ১৪ রানে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে ফেলে বাংলাদেশ। সুপার সিক্স পর্বে এই জয়ের সঙ্গে গ্রুপপর্বে নেপাল ও স্কটল্যান্ডের বিপক্ষে জয়ে বিশ্বকাপ শেষ করল টাইগ্রেস দলটি।

Tags: ওয়েস্ট ইন্ডিজজুরাইরিয়ানিশিতাফাহমিদাবাংলাদেশমালয়েশিয়ালিড স্পোর্টস
Previous Post

কেন আলোচনায় চীনের এআই ‘ডিপসিক’, যা বলছেন বিশ্বসেরা প্রযুক্তিবিদরা

Next Post

লেস্টার থেকে ধারে শেফিল্ডে গেলেন হামজা

Next Post
লেস্টার থেকে ধারে শেফিল্ডে গেছেন হামজা, ফুটবল খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার থেকে ধারে শেফিল্ডে গেলেন হামজা

বাংলাদেশের নির্বাচনে ইসলামী দলগুলোর অংশগ্রহণের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন সম্ভব নয়, মনে করে ইসলামী দলগুলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT