চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাওসকে হারিয়ে শুরু করতে চায় বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২০ মেয়েদের এশিয়ান কাপ বাছাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 03, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল অনুশীলন করছে মাঠে, খেলাধুলার প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে এশিয়ান কাপের বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বের টিকিট কেটেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তারপর ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হয়ে মেয়েদের সামনে আরেকটি পরীক্ষা। বয়সভিত্তিক এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে লাল-সবুজের অনূর্ধ্ব-২০ মেয়েরা এখন লাওসে। জয়ে টুর্নামেন্ট শুরুর লক্ষ্য অধিনায়ক আফঈদা খন্দকারের দলের।

আগামী ৬ থেকে ১০ আগস্ট লাওসে এএফসি অনূর্ধ্ব-২০ মেয়েদের এশিয়ান কাপ বাছাই। বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সাউথ কোরিয়া, স্বাগতিক লাওস ও পূর্ব তিমুর। ৬ আগস্ট লাওসের বিপক্ষে যাত্রা শুরু হবে লাল-সবুজদের। ৮ আগস্ট পূর্ব তিমুর ও ১০ আগস্ট সাউথ কোরিয়ার মুখোমুখি হবে দলটি। যদিও সাউথ কোরিয়ার ম্যাচটি সিনিয়র এশিয়া কাপের জন্য খানিকটা প্রস্তুতির মঞ্চও।

লাওসে পৌঁছে প্রথমদিনের অনুশীলন শেষে বাফুফের ভিডিও বার্তায় আফঈদা বলেছেন, ‘আমরা বাংলাদেশ থেকে লাওসে পৌঁছেছি। প্রথম অনুশীলন শেষ করলাম। সবাই খুব ফুরফুরে মেজাজে আছে। নতুন দেশ নতুন পরিবেশ, দেখছি-ঘুরছি বেশ ভালো লাগছে। প্রথম ম্যাচটি লাওসের সঙ্গে, লক্ষ্য জেতার। কোচ যেভাবে বলে দেবেন সেটাই মাঠে প্রয়োগের চেষ্টা করব।’

বাংলাদেশের গ্রুপে সাউথ কোরিয়া থাকায় বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথ কঠিনই। তাই বেশি পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থেকে আট গ্রুপের সেরা তিন রানার্সআপ হয়ে হলেও আগামী বছর থাইল্যান্ডে মূলপর্বে খেলার লক্ষ্য বাংলাদেশের।

মোট ৩৩ দলের অংশগ্রহণে বাছাইপর্ব হচ্ছে। আট গ্রুপের চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় সেরা তিন দল পাবে থাইল্যান্ডে হতে চলা মূলপর্বে খেলার সুযোগ।

Tags: আফঈদাথাইল্যান্ডপূর্ব তিমুরবাংলাদেশলাওসলিড স্পোর্টস
Previous Post

ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার পেয়ে মন্দিরে রানি

Next Post

২০২৪ সালের ৩ আগস্ট সেনাবাহিনীর ঐতিহাসিক বৈঠকে কী ঘটেছিল

Next Post
সেনাবাহিনীর বৈঠকে উপস্থিত সেনা কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ সালের ৩ আগস্ট সেনাবাহিনীর ঐতিহাসিক বৈঠকে কী ঘটেছিল

স্টাইলিশ যুবক wearing yellow glasses and black jacket. Channel i News - চ্যানেল আই নিউজ

কোথায় হারিয়ে গেলেন ঢালিউডের রহস্যময় ভিলেন তাসকিন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT