চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চগড়ের ইয়ারজানের উঠে আসার গল্পটা ‘টুকু একাডেমি’ ঘিরে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:33 অপরাহ্ন 13, মার্চ 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের একজন যুব নারী ফুটবল খেলোয়াড়ের ছবি, পঞ্চগড়ের ইয়ারজানের গল্পের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আলোচিত নাম এখন ইয়ারজান বেগম। অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের গোলরক্ষক ভারতের বিপক্ষে সাফে শিরোপা জয়ে রেখেছেন অসামান্য ভূমিকা। ফাইনালে টাইব্রেকারে তিন শট ঠেকানো ফুটবলকন্যার পাদপ্রদীপের আলোয় আসার পর উঠে আসছে একের পর এক অজানা গল্পও। অতি অসচ্ছল পরিবারে বেড়ে ওঠা উদীয়মান তারকার উত্থানে মূল কারিগর পঞ্চগড়ের ‘টুকু ফুটবল একাডেমি’।

পঞ্চগড়ে কোচ আবু তারেক টুকু নিজ উদ্যোগে ফুটবল একাডেমি গড়ে তুলেছেন। ইয়ারজানের খেলা দেখে প্রতিভা চিনতে মোটেও ভুল করেননি। অনুশীলনে নজরকাড়া নৈপুণ্য দেখানো ইয়ারজানকে প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছেন, আগলে রেখে অনেক বড় হওয়ার চওড়া স্বপ্নটা দেখিয়েছেন। অভাব অনটনের কারণে প্রশিক্ষণে সমস্যা সৃষ্টি হওয়া মাত্র আর্থিক সহায়তাও করেছেন।

সৃষ্টিশীল ফুটবল কোচের প্রতি কৃতজ্ঞতা জানাতে সাফজয়ী ইয়ারজানের কার্পণ্য নেই। আবু তারেক টুকুকে বড় ভাইয়ের মতো সম্মান প্রদর্শনের কথা চ্যানেল আই অনলাইনের সাথে আলাপচারিতায় জানালেন উদীয়মান তারকা।

‘উনি আমার কোচ। তবে কখনো তাকে কোচ ভাবিনি। যেহেতু আমার ভাই নাই, তাই ভাইয়ের মতোই দেখি। উনি আমাকে বোন হিসেবেই দেখাশোনা করেছেন। আমার পরিবারেরও উনি অনেক দেখাশোনা করেছেন। ওনাকে ধন্যবাদ জানাই। আসলে ধন্যবাদ জানালে ওনাকে ছোট করা হবে।’

‘টুকু ফুটবল একাডেমি থেকে আমার ফুটবল জীবনটা শুরু করি। ১০ জন মেয়ে আর ২৫ জন ছেলে একসাথে অনুশীলন করতাম। এখানে আরও অনেক খেলোয়াড় তৈরি হবে।’

পঞ্চগড়ের খোপরাবান্দি গ্রামে ইয়ারজান বেগমের বাড়ি। সেখান থেকে ১১ কিলোমিটার দূরে জেলা শহরে গিয়ে অনুশীলন করতেন। যাতায়াতের টাকা মা দিতে না পারলে তার ভরসার জায়গাটা ছিলেন কোচ টুকু। বঙ্গমাতা ফুটবলে খেলার পর ২০২২ সালে ঢাকা লিগে খেলা এ গোলরক্ষকের উত্থানের নেপথ্য নায়ক তিনি, তার হাতে গড়া একাডেমি এখন আলোচনার কেন্দ্রে।

Tags: ইয়ারজানচ্যানেল আইচ্যানেল আই অনলাইনটুকুবাংলাদেশলিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ
Previous Post

নেত্রকোণায় হাওরে পতিত জমিতে গমের ফলন

Next Post

তানজিম ঝলক, তিন ব্যাটারকে ফিরিয়ে স্বস্তি

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসাথে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তানজিম ঝলক, তিন ব্যাটারকে ফিরিয়ে স্বস্তি

ইউনিটি পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর. Channel i News - চ্যানেল আই নিউজ

'খেলাপিদের নাগরিক সুবিধাবঞ্চিত করার পদক্ষেপ ঋণ আদায়ে সহায়ক হবে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT