চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন এডিবি প্রেসিডেন্টের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:35 অপরাহ্ন 18, মার্চ 2023
in অর্থনীতি
A A
বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন এডিবি প্রেসিডেন্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বৃহস্পতিবার ১৬ মার্চ স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকে-টিটিসি) পরিদর্শন করেছেন। এসময় এডিবির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের মহাপরিচালকসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তার সঙ্গে ছিলেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দল জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি), বিকে-টিটিসি, এসইআইপি এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন। সেইপ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক (এনপিডি) এবং অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন শিল্প-চাহিদা-চালিত দক্ষতা প্রশিক্ষণ প্রদানে সেইপ প্রকল্পের সফল বাস্তবায়নের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সেইপ দক্ষতা উন্নয়ন ইকোসিস্টেমে সম্পূর্ণ সংস্কার এনেছে।

ফাতিমা ইয়াসমিন জানান, প্রশিক্ষণ কোর্সগুলি শিল্পের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাছাড়া প্রশিক্ষণ শেষে সেইপ গ্র্যাজুয়েটদের চাকরির ব্যবস্থা করা হয় বলেও জানান তিনি। অর্থসচিব বাংলাদেশে দক্ষতা উন্নয়নে সহায়তা প্রদানের জন্য এডিবির প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

সেইপ প্রকল্পের নির্বাহী প্রকল্প পরিচালক ফাতেমা রহিম বীনা, প্রকল্পটির অর্জন, কৃতিত্ব এবং বৈশিষ্ট উপস্থাপন করেন। তিনি বলেন, সরকারি, বেসরকারি এবং এনজিওগুলির সঙ্গে যৌথ অংশীদারিত্বের মাধ্যমে ৮ লাখ ৪১ হাজার ব্যক্তিকে প্রশিক্ষণ দেয়ার লক্ষ্য নেওয়া হয়, যার মধ্যে প্রশিক্ষণের জন্য তালিকাভুক্তি হয়েছে ৭৯.৬৪ শতাংশ, চাকুরি পেয়েছে ৭০.২৪ শতাংশ এবং গোটা কর্মসূচিতে মহিলাদের অংশগ্রহণ ৩১.৩১ শতাংশ।

তিনি সামাজিকভাবে পিছিয়ে পড়া গোষ্ঠি, প্রতিবন্ধী ব্যক্তি এবং ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্য বিশেষ কর্মসূচির কথাও উল্লেখ করেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুস সালেহীন, বৈদেশিক বাজারে কর্মসংস্থানের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষতা প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিএমইটি’র অধীনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে সমর্থন করার জন্য সেইপ প্রকল্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এডিবি সভাপতি মাসাতসুগু আসাকাওয়া বলেছেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য দক্ষতা প্রশিক্ষণের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনার কথা স্মরণ করেন করে বলেন, বাংলাদেশে মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগের গুরুত্বের ওপরও জোর দিয়েছেন। তিনি বলেন, এডিবি স্থিতিশীল, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

বৈঠকের পর, বিকে-টিটিসি’র অধ্যক্ষ তার প্রতিষ্ঠানে সেইপ প্রশিক্ষণ কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। এডিবি প্রেসিডেন্ট প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি সেইপের অর্থায়নে বিকেটিটিসি’র প্রশিক্ষণ কার্যক্রম দেখে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন।

Previous Post

সুপ্রিম কোর্টে পুলিশ কর্তৃক সাংবাদিকদের ওপর হামলার নিন্দা আর্টিকেল নাইনটিনের

Next Post

ইমরান খানের বাড়িতে পুলিশের হামলা

Next Post
পুলিশের হামলার সময় সংঘর্ষে আহত ও গ্রেপ্তারকৃতরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানের বাড়িতে পুলিশের হামলা

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মীদের প্রশ্নের মুখে মার্ক জাকারবার্গ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT