চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা চতুর্থ আসরে ফাইনালে অপরাজিত বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:27 অপরাহ্ন 02, জুন 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা কাবাডি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে সেমিফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও তেমন লড়াই হয়নি, জয়ের হাসিটা লাল-সবুজেরাই হেসেছে। থাইল্যান্ডকে ৪১-১৮ পয়েন্ট ব্যবধানে হারিয়েছে ম্যাচসেরা আরদুজ্জামান মুন্সির দল।

এই নিয়ে টানা চতুর্থ আসরে বঙ্গবন্ধু কাপের ফাইনালে উঠল বাংলাদেশ। মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার ফাইনাল মহারণ। দিনের দ্বিতীয় সেমিফাইনাল জয়ী দল হবে বাংলাদেশের প্রতিপক্ষ। প্রথম আসরের রানার্সআপ কেনিয়াকে পাওয়ার সম্ভাবনাই বেশি।

থাইল্যান্ডের বিপক্ষে সেমিতে দারুণ শুরু এনে দেন অধিনায়ক আরদুজ্জামান মুন্সি, প্রথম রেইডে চার পয়েন্ট আসে তার থেকে। চার মিনিটে এক লোনা বাংলাদেশের ঘরে আসে। এদিন মুন্সিকে প্রকৃত নেতার মতো সামনে থেকে নেতৃত্ব দিয়েই খেলতে দেখা গেছে। ১৯ মিনিটে আবারও এক লোনা আসে ঝুলিতে। প্রথমার্ধে ২৩-৮ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে আক্রমণাত্মক ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। ২৮ মিনিটে আবারও লোনা পায়। এ সময় বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় ৩৪-১২। দুর্দান্ত প্রতাপে খেলতে থাকা বাংলাদেশ দারুণ খেলে জয় ছিনিয়ে নেয়। নিশ্চিত হয় টানা চতুর্থ ফাইনাল।

বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত স্বাগতিকদের গল্পটা দারুণ। গ্রুপপর্বের পাঁচ ম্যাচের সবকটিতে জিতে অপরাজিত থেকে সেমিতে উঠেছে বাংলাদেশ। তিনটিতে ম্যাচসেরা হয়েছেন মিজানুর রহমান। একটি করে ম্যাচে সেরার তকমা পেয়েছেন আল-আমিন ও অধিনায়ক আরুদুজ্জামান।

আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা হারায় সাউথ কোরিয়াকে। প্রথমবার খেলতে আসা কোরিয়া হারে ৬৭-২২ পয়েন্টে। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ছয় লোনাসহ ৭৩-২২ পয়েন্টের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়া হেরেছিল ৫৯-১৯ পয়েন্টে।

চতুর্থ ম্যাচে ইউরোপের দেশ পোল্যান্ডকে আসরের সবচেয়ে বেশি সাত লোনাসহ ৭৯-২৮ পয়েন্টে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে হিমালয়ের দেশ নেপালকে ৪৬-৩১ পয়েন্টে হারায় মুন্সির দল।

বঙ্গবন্ধু কাপ কাবাডির জমকালো চতুর্থ আসরে অংশ নিয়েছে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া তিন মহাদেশের ১২ দল। শুরুতে দু-গ্রুপে ভাগ হয়ে কোর্টে খেলা গড়ায়। দু-গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। ৩ জুন শিরোপার মঞ্চ দিয়ে আসরের পর্দা নামবে।

‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে ছিল নেপাল, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সাউথ কোরিয়া। ‘বি’ গ্রুপে ইরাক, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কেনিয়া, উগান্ডা ও জাপান।

Tags: আল-আমিনকাবাডিকাবাডি ফেডারেশনকেনিয়াথাইল্যান্ডনেপালপোল্যান্ডবাংলাদেশমিজানলিড স্পোর্টস
Previous Post

বই নিয়ে ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে ‘বইয়ের জাহাজ’

Next Post

কবর থেকে চুরি হওয়া লাশ উদ্ধার করলো পুলিশ!

Next Post
পুলিশ কবর থেকে লাশ উদ্ধার করছে, তদন্তের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

কবর থেকে চুরি হওয়া লাশ উদ্ধার করলো পুলিশ!

এমবাপে রিয়ালের সঙ্গে চুক্তির জন্য প্রস্তুত, ফুটবল তারকা হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপে-রিয়ালের এখন কেবল চুক্তির আনুষ্ঠানিকতাই বাকি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT