চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে কাবাডি টেস্ট সিরিজ জিততে চায় বাংলাদেশের মেয়েরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:00 অপরাহ্ন 17, এপ্রিল 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
নেপালে কাবাডি টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ নারী দল প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে প্রথমবার কাবাডি টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। শনিবার বাংলাদেশ দল কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা করবে। যাওয়ার আগে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে কাবাডি ফেডারেশন। সংবাদ সম্মেলনে কাবাডি টেস্ট সিরিজ জয়ের আশাবাদ ব্যক্ত করেছে শ্রাবনী মল্লিক-বৃষ্টি বিশ্বাসরা।

২০ এপ্রিল টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি চার ম্যাচ অনুষ্ঠিত হবে ২১, ২২, ২৪ ও ২৫ এপ্রিল। নেপাল সফরে বাংলাদেশ দলের স্পন্সর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দলটির মালিক মিজানুর রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন।

বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সী। শাহনাজ পারভীন মালেকা বলেন, ‘নেপাল আমাদের চেয়ে শক্তিশালী দল এটা ঠিক আছে। কিন্তু কেউ হারতে যাবে না। জয়ের লক্ষ্য নিয়ে যাবে সবাই। আমাদের অনুশীলন অনেক ভালো হয়েছে। নতুন খেলোয়াড়দের সাহস বাড়বে নেপালের বিপক্ষে সিরিজ খেলে। এ সিরিজ আগামীতে আমাদের অনেক কাজে দেবে।’

আরদুজ্জামান মুন্সীও আত্মবিশ্বাসী। ‘ নেপাল ভারতে দীর্ঘ দিন অনুশীলন করেছে। তবে আগের চেয়ে আমাদের টিম ভালো। সিরিজ জয়ের আশা করছি নেপালে।’

কাবাডির সাথে দীর্ঘ মেয়াদে থাকার কথা জানিয়ে ফরচুন বরিশালের কর্ণধার ও টেস্ট সিরিজে স্পন্সর মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। এ খেলার সাথে থাকতে পারে আমি গর্বিত। বাংলাদেশ ভালো করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশে ফ্রাঞ্চাইজি কাবাডি শুরু হলে সেটা হবে কাবাডির জন্য ভালো খবর। বেশি দল না হোক প্রথম বছর চারটা দল নিয়েই শুরু করা যাক। তবে বিপিএল শুরুর কমপক্ষে এক মাস আগে ফ্রাঞ্চাইজি কাবাডি আয়োজন করার কথা বলব আমি।’

আগামী ১-৮ জুন ভারতের বিহার রাজ্যের রাজগির শহরে নারী কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। স্বাগতিক ভারত ছাড়াও বাংলাদেশ, ইরান, জাপান, পোল্যান্ড, কেনিয়া, আর্জেন্টিনা, থাইল্যান্ড, নেপাল, উগান্ডা, জার্মানি, চাইনিজ তাইপে, নেদারল্যান্ডস ও জাঞ্জিবার অংশ নেবে আসরে।

নেপাল সফরে বাংলাদেশ দল : শ্রাবনী মল্লিক (অধিনায়ক), বৃষ্টি বিশ্বাস (সহ অধিনায়ক), রুপালি (সিনিয়র), মোছাঃ স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালি আক্তার (জুনিয়র), আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, মোছাঃ ইয়াসমিন খানম এবং মোছাঃ ইসরাত জাহান সাদিকা।

স্ট্যান্ডবাই: লাকি আক্তার ও নবর্শি চাকমা।

কোচ: শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সী।

ম্যানেজার: মোহাম্মদ আসাদুজ্জামান।

Tags: কাবাডিনেপালবাংলাদেশভারতলিড স্পোর্টসশ্রাবনী
Previous Post

১৬ দিনে কতো আয়, জানালেন ‘জংলি’ নির্মাতা

Next Post

গ্রামীণ ব্যাংকে মালিকানা কমলো সরকারের

Next Post
প্রগতি ব্যাংকের ভবন, বাংলায় লেখা, দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামীণ ব্যাংকে মালিকানা কমলো সরকারের

কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈঠক ফলপ্রসূ না হওয়ায় কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT