চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানের বিপক্ষে প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল স্টেডিয়ামে প্রস্তুত, আন্তর্জাতিক ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান গেমসের চলতি আসরে মেয়েদের ফুটবল ইভেন্টে ‘ডি’ গ্রুপে বাংলাদেশ। শুক্রবার লাল-সবুজের প্রতিনিধিরা তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের বিপক্ষে। শক্তিশালী জাপানের বিপক্ষে নামার আগে বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটুর প্রত্যাশা প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ খেলতে পারা।

চীনের হাংজু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে বিকেল সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচ সামনে রেখে সাইফুল বারী টিটু বলেছেন, ‘এটা বেশ কঠিন একটি ম্যাচ হবে আমাদের জন্য। ম্যাচটা যতটা প্রতিযোগিতাপূর্ণ করা যায় ততটা করা উচিত, আমরা সে চেষ্টা করছি। খেলোয়াড়দের আমরা যতটা সম্ভব নির্ভার রাখার চেষ্টা করছি, ম্যাচের ফলাফল নিয়ে চিন্তা করতে মানা করেছি। বলেছি তোমরা প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ খেলার চেষ্টা করো।’

‘জাপান বিশ্বকাপের পুরো দল নিয়ে এসেছে। আমরা তাদের বিশ্বকাপের ম্যাচগুলো নিয়ে কাজ করেছি, কিভাবে ফ্রি-কিক করে, কর্নার মারে সেগুলো দেখেছি। সবচেয়ে বড় বিষয় হলো এখানে মেয়েদের বড় ধরণের একটি শিক্ষা হবে, কারণ এ ধরণের দলগুলোর সাথে আমাদের ব্যবধান অনেক বেশি। শারীরিক এবং প্রযুক্তিগত দিক থেকে আমরা অনেক পিছিয়ে। সেজন্য ম্যাচটা যতটা প্রতিযোগিতাপূর্ণ করা যায় সেই অপেক্ষায় আছি।’

এশিয়ান গেমসে মেয়েদের ফুটবল ইভেন্টে প্রথমবার অংশগ্রহণ করা ম্যাচের আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন। বলেছেন, ‘প্রথমবারের মতো এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দল অংশগ্রহণ করছে এবং আগামীকাল আমাদের খেলা শক্তিশালী জাপানের বিপক্ষে। দেশবাসীর কাছে দোয়া চাই যেন আগামীকালের ম্যাচটা আমরা ভালোভাবে খেলতে পারি।’

Tags: এশিয়ান গেমসওয়েনজুচীনজাপানবাংলাদেশলিড স্পোর্টসসাবিনা
Previous Post

নির্বাচন পরিস্থিতি দেখতে ঢাকায় আসছেন ৬ মার্কিন পর্যবেক্ষক

Next Post

একদফা দাবি নিয়ে সিলেট অভিমুখে বিএনপির রোডমার্চ

Next Post
সিলেটের রোডমার্চে বিএনপির সমর্থকদের বিশাল সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

একদফা দাবি নিয়ে সিলেট অভিমুখে বিএনপির রোডমার্চ

জাপা মহাসচিবের সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতায় যেতে জাতীয় পার্টিকে পাশে চায় আওয়ামী লীগ-বিএনপি: জাতীয় পার্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT