চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু কাপে টানা চতুর্থ শিরোপা বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 03, জুন 2024
in - সেমি লিড, অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের কাবাডি ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালকে হারিয়ে বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে চতুর্থবারের মতো হওয়া আসরে চারবারই শিরোপা নিজেদের করে নিলো স্বাগতিক দল। শিরোপা ছুঁয়ে আন্তর্জাতিক কাবাডি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আরুদুজ্জামান মুন্সি। ম্যাচসেরার পুরস্কারও নিজের করে নিয়েছেন তারকা রেইডার।

সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফাইনালে নেপালের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয় লাল-সবুজের প্রতিনিধিদের। শেষে জয়ের হাসি ফোটে জিয়া-রাজীবদের মুখে। ৪৫-৩১ পয়েন্টে নেপালকে হারিয়ে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হয় আব্দুল জলিলের শিষ্যরা।

ফাইনালেও প্রথম রেইডে মুন্সির ঝলক মেলে, প্রথম রেইডে পয়েন্ট এনে দেন তিনি। তবে মিজানুর রহমান প্রথম রেইডে ধরা খেয়ে যান। নেপালের সেরা রেইডার ঘনশ্যাম মাগারকে আটকে দেন জিয়া-রাজীব। আক্রমণাত্মক বাংলাদেশ সাত মিনিটে প্রথম লোনা পেয়ে যায়। এসময় বাংলাদেশের পয়েন্ট ছিল ১২-২।

প্রথমার্ধে নেপালের সেরা রেইডার ঘনশ্যামকে দাঁড়াতেই দেননি বাংলাদেশ। বারবার রেইডে গিয়ে আটকা পড়েছেন লাল-সবুজের ডেরায়। প্রথমার্ধে ২৪-১০ পয়েন্টের বড় ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর এক লোনা আসে বাংলাদেশের ঘরে, শুরুতে আবারও এগিয়ে যায় স্বাগতিক দল। শেষদিকে বাংলাদেশ অলআউট হয়। তবে শেষ রক্ষা হয়নি নেপালের, হারে ৪৫-৩১ পয়েন্টে।

আসরে বাংলাদেশ ‘এ’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে থাইল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলে। সেখানে ৪১-১৮ পয়েন্টে জিতে রেকর্ড চতুর্থবার ফাইনাল নিশ্চিত করে।

অন্য ফাইনালিস্ট নেপাল ‘এ’ গ্রুপে রানার্সআপ হয়েছিল। সেমিতে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন কেনিয়ার বিপক্ষে মনে রাখার মতো এক ম্যাচ খেলেছে। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ইতিহাসে হওয়া প্রথম টাইব্রেকারে কেনিয়াকে হারিয়ে প্রথমবার ফাইনাল নিশ্চিত করেছিল নেপাল।

Tags: আল-আমিনকাবাডিকাবাডি ফেডারেশনকেনিয়াজলিলথাইল্যান্ডনেপালপোল্যান্ডবাংলাদেশমিজানরাজিবলিড স্পোর্টস
Previous Post

সরকারি প্রতিষ্ঠানের অফিসসূচিতে পরিবর্তন

Next Post

পার্টিশনের টেক্সট উন্মুক্ত হওয়া জরুরি

Next Post
শরণার্থী শিশু ও পরিবারের দীর্ঘ লাইন, বাংলাদেশে আশ্রয় কেন্দ্রে. Channel i News - চ্যানেল আই নিউজ

পার্টিশনের টেক্সট উন্মুক্ত হওয়া জরুরি

প্রেম-বিচ্ছেদের গল্পে স্পর্শিয়া ও তার প্রেমিকের ছবি, কুকুরের সাথে সমুদ্র সৈকত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেম-বিচ্ছেদের যে গল্পে ফিরছেন স্পর্শিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT