চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শক্তিশালী পাসপোর্ট সূচকে একধাপ পেছালো বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:28 অপরাহ্ন 11, জানুয়ারি 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের পাসপোর্টের তিনটি ভিন্ন রঙের কাগজের কভার. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ সালে শক্তিশালী পাসপোর্ট সূচকে একধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭ তম। সূচকে বাংলাদেশ নর্থ কোরিয়ার সঙ্গে যৌথভাবে ৯৭তম স্থানে রয়েছে। এই তালিকায় যৌথভাবে প্রথম স্থানে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, সিঙ্গাপুর এবং স্পেন।

গত মঙ্গলবার ৯ জানুয়ারি যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স (এইচঅ্যান্ডপি) বৈশ্বিক পাসপোর্ট সূচক-২০২৪ এ ১০৪টি দেশের পাসপোর্টের মান প্রকাশ করেছে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) তথ্যের ভিত্তিতে এই র‌্যাঙ্কিং করা হয়েছে। যেখানে ২০২৩ সালের শেষ প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে
একধাপ পিছিয়েছে বাংলাদেশের পাসপোর্টের মান।

কোন দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই কতটি দেশে ভ্রমণ করতে পারে তার ওপর ভিত্তি করে সূচকে অবস্থান নির্ধারণ করা হয়েছে। নতুন এই সূচক অনুসারে, বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৪২টি দেশে ভিসামুক্তভাবে বা অন-অ্যারাইভাল ভ্রমণ করতে পারবেন। অন্যদিকে প্রথম স্থানে থাকা দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৪ টি দেশে অন-অ্যারাইভাল ভিসা পাবেন।

বাংলাদেশের পাসপোর্ট র‌্যাঙ্ক ও ভিসা-ফ্রি গন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে ভালো অবস্থানে রয়েছে মালদ্বীপ। তাদের অবস্থান ৫৮ তম। ভারত, ভুটান ও শ্রীলঙ্কার পাসপোর্ট যথাক্রমে ৮০ , ৮৭ এবং ৯৬ তম স্থানে রয়েছে। নেপালের অবস্থান ৯৮ এবং পাকিস্তান আছে ১০১ তম স্থানে।

এইচঅ্যান্ডপি’র চেয়ারম্যান ক্রিশ্চিয়ান এইচ কেলিন বলেছেন, এই মান বিশ্বব্যাপী দেশগুলোর মধ্যে গতিশীলতার ব্যবধানকে তুলে ধরে।  গত দুই দশকে ভ্রমণের স্বাধীনতা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও, সূচকের শীর্ষ এবং নীচের মধ্যে যে বৈষম্য তা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

প্রকাশিত তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে, ফিনল্যান্ড, সাউথ কোরিয়া ও সুইডেন। এসব দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ১৯৩টি দেশে ভ্রমণ করতে পারবেন। তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস। সূচকে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নরওয়ে, পর্তুগাল ও যুক্তরাজ্য যৌথভাবে চতুর্থ অবস্থানে রয়েছে।

Tags: পাসপোর্টবাংলাদেশ
Previous Post

প্লেন কেনার ইঙ্গিত শাহরুখের!

Next Post

মারাকানায় সেই মারামারিতে শাস্তি পেল ব্রাজিল-আর্জেন্টিনা

Next Post
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে মারামারি, ফুটবল খেলোয়াড় ও দর্শকদের উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মারাকানায় সেই মারামারিতে শাস্তি পেল ব্রাজিল-আর্জেন্টিনা

আগাছা পোড়ানোর জন্য আগুনে পুড়ছে গাছের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগাছা পোড়ানোর আগুনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুড়েছে শতাধিক গাছ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT