চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্ত গণমাধ্যম সূচকে বছর বছর পেছনের দিকে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:50 অপরাহ্ন 04, মে 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
Newspaper-covered hands in handcuffs symbolize press freedom issues in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে ‘মুক্ত গণমাধ্যম সূচকে’র ২০২৪ সালের প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যম নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)। শুক্রবার (৩ মে) প্রকাশিত এই সূচকে ২০২৩ সালের থেকে ২ ধাপ পিছিয়ে ১৮০ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৫ তম। পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, বিগত বছরগুলোতে বাংলাদেশের অবস্থান ক্রমাগত নিম্নমুখী। 

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং অধ্যাপক মফিজুর রহমান এই বিষয়ে চ্যানেল আই অনলাইনকে বলেন, আরএসএফ অনেকগুলো বিষয় মূল্যায়ন করেই এই প্রতিবেদন প্রকাশ করে। আমার মতে প্রতিবছর আমাদের নিচের দিকে যাওয়ার অন্যতম কারণগুলো হল, দেশে বিদ্যমান আইনের কারণে অনেক সাংবাদিক লেখালেখি থেকে নিজেদের দূরে রাখেন, সাংবাদিকদের চাকরির নিশ্চয়তা ও অন্যান্য সুবিধা না থাকা, মালিক পক্ষের ওয়েজ বোর্ড না মানা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করা।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সমাজ এবং মালিকপক্ষের উদারনীতি প্রদর্শনের আহ্বান জানান তিনি।

 

২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, গণমাধ্যম সূচকের মোট ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশ ২৭ দশমিক ৬৪ পয়েন্ট পেয়ে ১৬৫ তম স্থানে রয়েছে। ২০২৩ সালে ৩৫ দশমিক ৩১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ছিল ১৬৩ যা ২০২২ সালে ছিল ১৬২ তম। ২০২১, ২০২০, ২০১৯, ২০১৮ সালে বাংলাদেশের অবস্থান ছিল যথাক্রমে ১৫২, ১৫১, ১৫০ ও ১৪৬ তম। ২০১৭ সালেও এই বাংলাদেশের অবস্থান ছিল ১৪৬ তম। তার আগের বছর ২০১৬ সালে ছিল ১৪৪ নাম্বারে। ২০১৫ সালে ছিল ১৪৬ নাম্বার অবস্থানে। অর্থ্যাৎ ২০১৬ সাল থেকে মুক্ত গণমাধ্যম সূচকে ক্রমাগত অবনতি ঘটেছে বাংলাদেশের।

আরএসএফ এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির এক-পঞ্চমাংশেরও বেশি মানুষ দারিদ্রসীমার নীচে বাস করে এবং মূলধারার গণমাধ্যমে তাদের প্রবেশাধিকার খুবই সীমিত। প্রতিবেদনে বাংলাদেশে সংবাদ ও তথ্যের জন্য ইন্টারনেটের ভূমিকা বাড়ছে বলেও মন্তব্য করা হয়েছে।

Tags: আরএসএফগণমাধ্যমরিপোর্টার্স উইদাউট বর্ডার
Previous Post

টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেছে মিয়ানমারের ৪০ সীমান্তরক্ষী

Next Post

যানবাহনের ‘ভুয়া’ স্টিকার যাচাইয়ে পুলিশের অভিযান

Next Post
পুলিশ সদস্যরা ভুয়া স্টিকার পরীক্ষা করছে, যানবাহন যাচাই. Channel i News - চ্যানেল আই নিউজ

যানবাহনের ‘ভুয়া’ স্টিকার যাচাইয়ে পুলিশের অভিযান

সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

'সাংবাদিকদের ওপরে হামলা-মামলার পেছনে পুলিশের ইন্ধন থাকে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT