চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরে স্পিন উইকেটের সুবিধা নিতে চায় আয়ারল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:32 অপরাহ্ন 13, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
মিরপুরে স্পিন উইকেটের সুবিধা নিতে চায় আয়ারল্যান্ড ক্রিকেট দল. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাথিউ হামফ্রেয়াস

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। ৩০১ রানের লিড নিয়ে আইরিশদের দ্বিতীয় ইংনিসে পাঠিয়ে তৃতীয় দিনেই ৫ উইকেট তুলে নিয়েছেন হাসান মুরাদ-নাহিদ ইসলামরা। এখনও ২১৫ রানে পিছিয়ে সফরকারীরা। তার আগে বাকি ৫ উইকেট নিতে পারলে ইনিংস ব্যবধানে জয়ের হাতছানি নাজমুল হোসেন শান্তদের সামনে। ম্যাচ থেকে প্রায় ছিটকে গিয়ে মিরপুরে ঘুরে দাঁড়াতে চায় আয়ারল্যান্ড।

আগামী ১৯ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচে মিরপুরের স্পিন উইকেটের সুবিধা নিতে চায় সফরকারীরা। বৃহস্পতিবার সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন আয়ারল্যান্ড স্পিনার ম্যাথিউ হামফ্রেয়াস।

বলেছেন, ‘এখান থেকে তো আত্মবিশ্বাস নিবোই। কিছু ভালো মুহূর্ত ছিল। আমাদের স্পিন ইউনিট ঢাকায় খেলতে মুখিয়ে আছে। এখান থেকে আমরা অনেক কিছু শিখতেও পারি যা সামনে কাজে লাগাতে পারবো বলে আশা করছি।’

আয়ারল্যান্ড সিলেটে একটি কঠিন দিন পার করেছে জানিয়ে হামফ্রেয়াস বলেছেন, ‘হ্যাঁ, কঠিন দিন ছিল। আমাদের মাইন্ডসেট একদম পরিষ্কার ছিল। ব্যাটিংটা আসলে ভালো হয়নি। আমরা মনে হয় চিন্তা করিনি যে আরও দুই দিন বাকি আছে। দেখা যাক কালকে কী হয়।’

‘এমন দিনে আসলে নিজেকে আপনি বিশ্বাস করাতে চাইবেন যে, আপনি কী করতে পারে)। এখানে স্পিনারদের জন্য কিছু সুবিধা ছিল। চেষ্টা করেছি সহজ ব্যাপারগুলো বেশি সময় ধরে করে যেতে। দ্রুত আরও উইকেট নিতে পারলে হয়তো আমাদের জন্য ভালো হত। এই সারফেস ভালো, উইকেট নিতে চাইলে নিয়ন্ত্রণ রাখতে হবে, এখানেই আমরা সংগ্রাম করেছি।’

বাংলাদেশকে কৃতিত্ব দিয়েছেন আইরিশ স্পিনার। বলেছেন, ‘বাংলাদেশকে কৃতিত্ব দিতে হবে, তাদের খেলার জন্য। তারা আসলে আমাদের বেশি সুযোগ দেয়নি। যে কারণে তাদের ওপর চাপ সৃষ্টি করতে পারিনি। শান্ত এবং (লিটন) দাস এসে উল্টো আমাদের আরো চাপে ফেলে দিয়েছে। কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে।’

‘যখন (দিনের) শুরুতে ২ উইকেট নিয়ে ফেললাম, নতুন ২ জন ব্যাটার ক্রিজে চলে আসলো। আমরা চেয়েছিলাম দ্রুত বাংলাদেশকে থামাতে। হয়তো ১৫০ রানের আশেপাশের লিডে থামানোর সুযোগ ছিল। তবে এই দুজন সেটা হতে দেয়নি। এখন ৩০০-এর বেশি রানের লিড নিয়ে ফেলেছে।’

শান্তর ব্যাটিং নিয়ে বলেছেন, ‘হ্যাঁ, সে (শান্ত) অনেক ভালো করেছে। সে টপ ক্লাস প্লেয়ার। আমরা এটা জানতাম। সে শুরুটাও ভালো করেছে। নতুন বলটা সামলে নিয়েছে। শুরুতে আমরা ২ উইকেট নিলে চাপ দিয়েছিলাম। পরে দারুণ সব শট খেলে আমাদের আবার চাপে ফেলে দিয়েছে।’

তাইজুলের প্রশংসা করে বলেছেন, ‘সে এই কন্ডিশনে অন্যতম সেরা। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। স্পিনাররা অ্যাঙ্গেলটা ভালোভাবে ব্যবহার করতে পারে। আমরা চেষ্টা করছি এসব শেখার। তবে এমন কন্ডিশনে অনেক সময় কাজটা কঠিন হয়ে যেতে পারে আমাদের জন্য।’

Tags: আয়ারল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টসশান্তসিলেটসিলেট টেস্টহামফ্রেয়াস
Previous Post

৯ জেলায় নতুন ডিসি, ৮ ডিসি প্রত্যাহার

Next Post

এই ফলাফলে খুশি নই, হতাশাজনক: ক্যাবরেরা

Next Post
ফুটবল খেলোয়াড় হাতে দুটি ফুটবল নিয়ে স্টেডিয়ামে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

এই ফলাফলে খুশি নই, হতাশাজনক: ক্যাবরেরা

রাজশাহীতে মহানগর দায়রা জজের বাসায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে মহানগর দায়রা জজের বাসায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT