চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাঙ্কিংয়ে বড় লাফ পারভেজের, এগিয়েছেন মোস্তাফিজও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 03, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার পারভেজ ও মোস্তাফিজের ছবি, জাতীয় দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমে হারলেও পরের দুটিতে জিতে ট্রফি উঁচিয়ে শেষ করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে দারুণ ছন্দে ছিলেন মোস্তাফিজুর রহমান। প্রতিফলন ঘটেছে র‍্যাঙ্কিংয়ে। লাল-সবুজদের হয়ে বেশ কয়েকজনের র‍্যাঙ্কিংয়ে এসেছে বড় পরিবর্তন।

বুধবার ছেলেদের র‍্যাঙ্কিংয়ে হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। টি-টুয়েন্টি সংস্করণে বোলারদের মধ্যে দুধাপ এগিয়েছেন মোস্তাফিজ। এই ফরম্যাটে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার উপরে তিনি। ক্যারিয়ারসেরা পঞ্চম স্থান থেকে তিনধাপ দূরে আছেন। আইরিশদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ২৩ ও ৩৯ রান খরচ করলেও শেষ ম্যাচে ১১ রানে ৩ উইকেট শিকার করেন কাটার মাস্টার।

বোলারদের মধ্যে আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৩টি ও সবশেষ লড়াইয়ে এক উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়েছেন শেখ মেহেদী হাসান। ১৪তম স্থানে আছেন অফ স্পিনিং অলরাউন্ডার। প্রথম ও তৃতীয় ম্যাচ খেলে ৪ উইকেট শিকার করে লেগ স্পিনার রিশাদ হোসেন এগিয়েছেন ৫ ধাপ। আছেন ১৫ নম্বরে। ৫ ধাপ এগিয়ে ২৫ নম্বরে এসেছেন নাসুম আহমেদ।

টি-টুয়েন্টি বোলারদের মধ্যে শীর্ষে আছেন ভারতের বরুণ চক্রবর্তী। ৪ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা চতুর্থ স্থানে এসেছেন পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদ।

ধারাবাহিক পারফরম্যান্সে ব্যাটারদের মধ্যে ২১ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে এসেছেন পারভেজ হোসেন ইমন। ৯ ধাপ পিছিয়ে ৩৯এ নেমে গেছেন সাইফ হাসান। টি-টুয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবার উপরে তানজিদ হাসান তামিম। শেষ ম্যাচে অপরাজিত ফিফটি করেও অবশ্য একধাপ নিচে নেমে ১৯ নম্বরে তরুণ ওপেনার।

এছাড়া প্রথম ম্যাচে ৮৩ রানের ইনিংস খেলে ৫ ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে যৌথভাবে ৪২তম স্থানে আছেন তাওহীদ হৃদয়। ব্যাটারদের মধ্যে যথারীতি শীর্ষে ভারতের অভিষেক শর্মা।

Tags: আইসিসিআয়ারল্যান্ডটি-টুয়েন্টি ক্রিকেটবাংলাদেশমোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

সুদানের শরণার্থী শিবিরে আরএসএফের হামলার তদন্তের দাবি অ্যামনেস্টির

Next Post

গঙ্গায় মিশে গেলেন ধর্মেন্দ্র!

Next Post
ধর্মেন্দ্রের শেষযাত্রার দৃশ্য, ভক্তরা শোকাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

গঙ্গায় মিশে গেলেন ধর্মেন্দ্র!

দুটি স্মার্টফোনের ছবি, একটিতে নীল ও অন্যটিতে সোনালী রঙে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শক্তিশালী ব্যাটারি নিয়ে উন্মোচিত হলো যে স্মার্টফোন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT