চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকে মুগ্ধ আয়ারল্যান্ড কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 17, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
আইরিশ কোচ মুশফিকের প্রশংসা করছেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিকুর রহিম ও হেনরিখ মালান।

প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলকের সামনে মুশফিকুর রহিম। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ার। নিয়মানুবর্তিতা ও পরিশ্রম ছিল প্রশংসনীয়। খুব বেশি কাছে থেকে দেখার সুযোগ না হলেও টাইগার তারকার পেশাদারিত্বে মুগ্ধ আয়ারল্যান্ড কোচ হেনরিখ মালান।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে আইরিশদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাচটি দিয়ে মাইলফলকে নাম লেখাবেন মুশফিক। চলতি সিরিজে টাইগার ব্যাটারকে কাছ থেকে দেখছেন মালান। মুগ্ধ তিনি।

সোমবার মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। প্রস্তুতি শেষে সংবাদ সম্মেলনে আসেন মালান। মুশফিককে নিয়ে মুগ্ধতার কথা জানান আইরিশ কোচ। তার কাছে প্রশ্ন যায়, মুশফিকের কোন দিকটি অনুসরণ করতে চান। জানান, ‘তার পেশাদারিত্ব।’

‘আমি ভোরে ঘুম থেকে উঠি, প্রতিদিন সকালে হোটেলে তাকে ((মুশফিক) সকাল সোয়া ছয়টায় দেখি, তার নাশতা করতে, তারপর তিনি সবার আগে বাসে ওঠেন, মাঠে পৌঁছান, অন্য খেলোয়াড়রা পৌঁছানোর আগেই তিনি ওয়ার্ম-আপ, স্ট্রেচিং, বল আঘাত করা শুরু করে দেন।’

‘মনে করি যদি ধারাবাহিকভাবে পর্দার আড়ালে এতকিছু করবেন, তাহলে যখন আলো আসে, তখন পারফর্ম করার জন্য আপনার যথেষ্ট সঞ্চয় থাকে। যা তিনি সময়ের সাথে দেখিয়েছেন।’

২০১৮ সালে টেস্ট শুরু করা আয়ারল্যান্ড এপর্যন্ত ১১ ম্যাচ খেলেছে। মুশফিক সেখানে শততম টেস্ট খেলতে চলেছেন। বিষয়টিকে বড় অর্জন হিসেবে দেখছেন মালান।

‘দেশের হয়ে ১০০টি টেস্ট খেলা একটি বিশাল অর্জন। আমরা মাত্র ১০টি (মূলত ১১) খেলেছি। বিষয়টি আপনাকে ধারণা দেবে কতটা দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন, কতটা কঠোর পরিশ্রম করেছেন।’

শততম টেস্ট অবশ্য মুশফিককে রাঙাতে দিতে চান না মালান। বলেছেন, ‘আশা করি আগামী ৫ দিন তার জন্য খুব একটা ভালো যাবে না। তবে ১০০টি টেস্ট খেলার জন্য অভিনন্দন।’

Tags: আয়ারল্যান্ডবাংলাদেশমালানমিরপুরমুশফিকলিড স্পোর্টস
Previous Post

অতীতেও রায় হয়েছে, বাস্তবায়ন তো হয়নি: সাজ্জাদ জহির চন্দন

Next Post

মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া

Next Post
প্রধান উপদেষ্টার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় নিয়ে প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া

ফুটবল স্টেডিয়ামে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির নামে বদলে যেতে পারে বার্সার মাঠ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT