চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়ারল্যান্ড থেকে বাংলাদেশ ভালো দল

বলছেন টাইগ্রেস ব্যাটিং কোচ নাসির উদ্দিন ফারুক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 29, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন সেশন, আইরিশ দলের বিরুদ্ধে প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ড মেয়েদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ পারফর্ম করেছে বাংলাদেশ। মিরপুরে প্রথম ওয়ানডেতে নিজেদের রেকর্ড সংগ্রহ-জয়ের ব্যবধানে রেকর্ডের পর দ্বিতীয় ম্যাচে নামছে নিগার সুলতানা জ্যোতির দল। তার আগে কথা বলেছেন টিম টাইগ্রেসের ব্যাটিং কোচ নাসির উদ্দিন ফারুক। দুদলের পার্থক্য দেখিয়ে বলেছেন, আয়ারল্যান্ড থেকে আমরা ভালো দল।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শুক্রবার নাসির উদ্দিন ফারুক বলেন, ‘বিগত আট মাস আমরা টি-টুয়েন্টি ক্রিকেটে মনোযোগ দিয়েছি। কিন্তু যদি দেখেন, বিগত সময়গুলোতে অস্ট্রেলিয়া বাদে আমরা কিন্তু ওয়ানডেতে ভালো ছিলাম। শারমিন আক্তার সুপ্তা ফিরে আসায় দলে অভিজ্ঞতা একটি বড় বিষয় হিসেবে দাঁড়িয়েছে। বিগত একবছর আগে সুপ্তার যে মানসিকতার ছিল, এখন তার চেয়ে আরও বেশি শক্তিশালী।’

‘অনেক বড় বিরতির পর আমরা ওয়ানডে খেলছি। প্রথমবার ২৫০-এর বেশি রান হয়েছে, এটা অবশ্যই আমাদের মনোবল বাড়িয়ে দেয়। আয়ারল্যান্ডের সাথে যদি আমাদের হিসেব করেন, আমরা তাদের থেকে ভালো দল। আমরা চাচ্ছি ম্যাচের পর ম্যাচ ধরে আরও ভালো পারফর্ম করার।’

সুপ্তাকে নিয়ে ফারুক বললেন, ‘সুপ্তা বেশ পরিশ্রমী খেলোয়াড়, ওর অনুশীলনের ধরন আগে থেকেই ভালো ছিল। সালাউদ্দিন ভাইয়ের কাছে পরিচর্যার মধ্যে ছিল। আমার কাছে যে বিষয়টি ভালো লেগেছে তা হল, ওর আগের খেলার ধরনটা ফিরিয়ে এনেছে। মানসিকভাবে ও এখন আরও পরিপক্ব।’

গত ম্যাচে ডট বল প্রসঙ্গে এ কোচ বললেন, ‘মেয়েদের ক্রিকেটে ডট বল হবে, এ ধরনের উইকেটে ডট বল হওয়াটা স্বাভাবিক। ২৫০ অধিক রানের রেকর্ডের মধ্যে আরেকটি রেকর্ড হল গত ম্যাচে আমরা ২৭টি বাউন্ডারি মেরেছি, যা আরেকটি রেকর্ড। বড় দলের সাথে আমাদের পার্থক্য হল, ওদেরও ডট বল থাকে তবে ওদের বাউন্ডারি বেশি থাকে। বাউন্ডারির সুযোগটা আমাদের বাড়ছে। আশা করছি সামনের দুই ম্যাচে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫২ রান করে বাংলাদেশ। তিনে নামা শারমিন আক্তার সুপ্তা ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেন। আয়ারল্যান্ডকে ৯৮ রানে অলআউট করে ১৫৪ রানের বড় জয়ে সিরিজে ১-০তে এগিয়ে যায় টিম টাইগ্রেস। মিরপুর শের-ই-বাংলা শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ, খেলা শুরু হবে সকাল ১০টায়।

Tags: আয়ারল্যান্ডজ্যোতিফারুকবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসুপ্তা
Previous Post

স্বপ্ন-তে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩

Next Post

সরকার-রাজনৈতিক দলের সহযোগিতা না পেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়:বদিউল আলম

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার-রাজনৈতিক দলের সহযোগিতা না পেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়:বদিউল আলম

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র-জনতার বিপ্লবের সরকার কেন বাজার সিন্ডিকেটে ভাঙতে পারছে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT