চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবি একাদশকে হারিয়ে আয়ারল্যান্ডের হুংকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:22 অপরাহ্ন 15, মার্চ 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলতে মাঠে বাংলাদেশি ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঝারি সংগ্রহ নিয়েই বড় জয় পেল বাংলাদেশ সফরে আসা আয়ারল্যান্ড। সিলেটে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশকে ৭৪ রানে হারিয়ে আইরিশরা বুঝিয়ে দিল তামিম-সাকিবদের জন্য সামনের চ্যালেঞ্জটি খুব সহজ হবে না।

সকালের বৃষ্টিতে ভিজে যায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠ। খেলা শুরু হয় অনেকটা দেরিতে। ম্যাচের দৈর্ঘ্য কমে হয় ৪০ ওভার। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৫ রান তোলে সফরকারী দলটি। কার্টিস ক্যাম্ফের ৫০ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন।

ওপেনার পল স্টার্লিং করে যান ৫৪ রান। ওপেনিং জুটিতে আয়ারল্যান্ড তোলে ৫৩ রান। একশ ছাড়ায় এক উইকেট হারিয়ে। গ্যারেথ ডেলানি ২৪ বলে ৩৬ রানের ইনিংস খেললে আড়াইশ পেরিয়ে যায় সফরকারীরা।

রেজাউর রহমান রাজা ও রিশাদ হোসেন নেন দুটি করে উইকেট। একটি উইকেট নেন সৌম্য সরকার।

ব্যাট হাতে সৌম্যই যা একটু লড়েন। বাঁহাতি ওপেনার ৩৭ রান করেন। তবে ৩২.১ ওভারে বিসিবি একাদশ গুটিয়ে যায় ১৮১ রানে।

১৮ মার্চ বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে হবে এ মাঠেই। ২০ ও ২৩ মার্চ হবে সিরিজের শেষের দুটি ম্যাচ।

Tags: আয়ারল্যান্ডবাংলাদেশবিসিবিরাজারিশাদলিড স্পোর্টসসৌম্য
Previous Post

জাবিতে জামায়াত-বিএনপিপন্থীদের অপসারণ দাবিতে ছাত্রলীগের তালা

Next Post

প্রত্যাবাসন প্রস্তুতি দেখতে রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের প্রতিনিধি দল

Next Post
দুটি ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পে একটি কাঠের সেতু দিয়ে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রত্যাবাসন প্রস্তুতি দেখতে রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের প্রতিনিধি দল

আহমেদ হুমায়ূুনের সিনেমা নির্মাণের দৃশ্য, এক শিশুর ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগীতে ২০ বছর, এবার সিনেমা নির্মাণে আহম্মেদ হুমায়ূন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT