চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেক্টরের বিধ্বংসী সেঞ্চুরিতে ৩২০ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 অপরাহ্ন 12, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি থামার পর বোলিংয়ে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। হাসান মাহমুদের পেস তোপে রীতিমতো কাঁপছিল আয়ারল্যান্ড। দুই ওপেনারকে ফিরিয়ে দেন দ্রুতই। ১৬ রানে ২ উইকেট হারানো দল অবশ্য ৪৫ ওভারের ম্যাচে ছাড়িয়ে গেছে তিনশ। হ্যারি টেক্টরের ১৪০ রানের ইনিংস আর জর্জ ডকরেলের ৭৪ রানের ক্যামিও স্বাগতিকদের নিয়ে গেছে রানের চূড়ায়।

চেমসফোর্ডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৯ রান তুলেছে আয়ারল্যান্ড। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ আইরিশদের।

বৃষ্টির কারণে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা দেরিতে। ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরি পান টেক্টর। ক্যারিয়ারসেরা ইনিংসটি খেলে মাত্র ১১৩ বলে। মারেন দশটি ছয়, ৭টি চার।

ডকরেল ৪৭ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন। মার্ক অ্যাডায়ার ৮ বলে ২০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের সংগ্রহ আরও বড় করেন। শেষ ৯.১ ওভারে ১১৯ রান তোলে আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ডের দুই ওপেনার পল স্টার্লিং ও স্টিফেন ডোহেনিকে দ্রুত সাজঘরে ফিরিয়ে টাইগারদের দারুণ সূচনা এনে দিয়েছিলেন হাসান মাহমুদ। তবে হ্যারি টেক্টর এবং অ্যান্ড্রু ম্যাকবির্নের কার্যকরী জুটিতে আইরিশরা ঘুরে দাঁড়ায়। তৃতীয় উইকেটে এ দুই ব্যাটার ৯৮ রান যোগ করেন। ম্যাকবির্নের উইকেট তুলে নিয়ে জুটি ভাঙেন শরিফুল ইসলাম। এরপর তিনি টাকারকেও সাজঘরে ফেরান।

৫৭ বলে ৫ চারের মারে ৪২ রানের ইনিংস খেলেন ম্যাকবির্নে। আইরিশ অধিনায়ক শরিফুলের অফ স্টাম্পের করা বাইরের বলে ড্রাইভ করতে যান। বল তার ব্যাটের কানায় লেগে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি হয়। এরপর ১১ বলে ৩ চারে ১৬ রান করা টাকার ডিপ স্কয়ার লেগে লিটন দাসের হাতে ধরা পড়েন।

১৪তম ওভারের শেষ বলে ইবাদত হোসেনের শর্ট ডেলিভারিতে পুল শট খেলেন হ্যারি টেক্টর। বল ব্যাটের কানায় লেগে উপরে উঠে যায়। অনেকখানি দৌড়ে গিয়ে মিডউইকেটে পৌঁছান শরিফুল ইসলাম। লাফিয়ে বল হাতে লাগাতে পারলেও শরিফুল তা ধরতে পারেননি। ব্যক্তিগত ২৩ রানে টেক্টর জীবন পান। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাকবির্নের সঙ্গে গড়েন বড় জুটি, পেয়ে যান ফিফটি।

ষষ্ঠ উইকেট জুটি বাংলাদেশকে ভোগায় ১১.২ ওভারে ১১৫ রান যোগ করেন টেক্টর ও ডকরেল। তাতেই বিশাল সংগ্রহ পায় আয়ারল্যান্ড।

Tags: চেমসফোর্ডদ্বিতীয় ওয়ানডেবাংলাদেশ-আয়ারল্যান্ডরানের পাহাড়লিড স্পোর্টস
Previous Post

ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজারে ব্যাপক প্রস্তুতি, সতর্ক সংকেত

Next Post

তামিম-লিটনের উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

Next Post
তামিম-লিটন ব্যাটিং করে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম-লিটনের উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটার মিরাজ ব্যাটিং করতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তর ফিফটিতে লড়াইয়ে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT