চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ুজনিত অভিবাসন চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ-আইওএম আলোচনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:09 পূর্বাহ্ন 01, জুন 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ-আইওএম জলবায়ুজনিত অভিবাসন নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বাস্তুচ্যুতি মোকাবেলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে অভিযোজন কৌশল হিসেবে অভিবাসনকে কাজে লাগানোর গুরুত্বের ওপর জোর দিয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত নাহিদা সোবহান জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে আইওএম’র মহাপরিচালক অ্যামি পোপের সঙ্গে এক বৈঠকে জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও টেকসই উন্নয়নের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

বৈঠকে রাষ্ট্রদূত নাহিদা সোবহান আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরাম (আইএমআরএফ) সফলভাবে সম্পন্ন হওয়া এবং ‘ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট ২০২৬’ প্রকাশ উপলক্ষ্যে অ্যামি পোপকে অভিনন্দন জানান।

তিনি আশা প্রকাশ করেন, ফোরাম ও প্রতিবেদনটি অভিবাসনকে টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজে লাগাতে বৈশ্বিক উদ্যোগকে আরও শক্তিশালী করবে-বিশেষ করে স্বল্পোন্নত দেশ (এলডিসি) এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য।

রাষ্ট্রদূত আরও জানান, ভবিষ্যতে ‘ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট’-এর বিভিন্ন সংস্করণে অবদান রাখতে এবং অভিবাসন ব্যবস্থাপনা সংক্রান্ত নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করে নিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা-যাদেরকে আনুষ্ঠানিকভাবে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন) হিসেবে উল্লেখ করা হয় এবং আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণ ও সহনশীলতা বৃদ্ধিতে আইওএম কীভাবে আরও কার্যকর সহায়তা দিতে পারে, সে বিষয়েও আলোচনা হয়।

উভয় পক্ষ মত প্রকাশ করে যে, জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমাগত তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে অভিবাসন, সহনশীলতা বৃদ্ধি এবং মানবিক মর্যাদা সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Tags: আইওএমজলবায়ু
Previous Post

জ্বালানি তেলের নতুন দাম সোমবার থেকে কার্যকর 

Next Post

পানামার জালে ৬ গোল দিয়ে বিশ্বকাপ মুখী ছন্দে ফিরল ব্রাজিল

Next Post
ব্রাজিলের ফুটবল দল মাঠে একত্রিত, প্রস্তুতি নিচ্ছে বিশ্বকাপের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পানামার জালে ৬ গোল দিয়ে বিশ্বকাপ মুখী ছন্দে ফিরল ব্রাজিল

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পদত্যাগের গুঞ্জন নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পদত্যাগ নিয়ে গুঞ্জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT