চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:48 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল জেতার উচ্ছ্বাস প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগের দুই ম্যাচে মালদ্বীপ-পাকিস্তানকে উড়িয়ে এসে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারতের বিপক্ষে লড়াইটা ছিল গ্রুপ শ্রেষ্ঠত্বের। পরীক্ষায় ভালোভাবেই উতরে গেল বাংলাদেশের মেয়েরা। শক্তিশালী দলটিকে পুরো ম্যাচে পাত্তাই দেয়নি লাল-সবুজের দল। স্বপ্না-কৃষ্ণাদের দুর্দান্ত সব গোলে প্রতিবেশীদের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে পা রেখেছে বাংলাদেশ।

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে মঙ্গলবার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে ভারত নারী ফুটবল দলকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। লাল-সবুজদের হয়ে জোড়া গোল করেছেন স্বপ্না, একটি গোল করেছেন কৃষ্ণারাণী সরকার।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে যাত্রা করে বাংলাদেশ। সাফল্যের ধারাবাহিকতা পরের ম্যাচেও রাখে সাবিনা খাতুনের দল। অধিনায়কের হ্যাটট্রিকে পাকিস্তানকে ৬-০ গোলে বিধ্বস্ত করে তারা। গ্রুপের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে সেমির টিকিট কাটল গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।

নেপালের মাটিতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। একের পর এক আক্রমণে প্রতিপক্ষ রক্ষণে ভীতি ছড়ানো দলটি অষ্টম মিনিটে পেয়ে যায় জালের দেখা। কৃষ্ণারাণী সরকারের গোলটি অবশ্য ফাউলের কারণে বাতিল করেন রেফারি।

তাতে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি বাংলাদেশ। বরং পজেশনাল ফুটবলে একটু পরেই চমকে দেয় প্রতিপক্ষকে। ১২তম মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন মোছাম্মৎ স্বপ্না। কৃষ্ণার বাড়ানো বল দারুণ দক্ষতায় জালে জড়িয়েছেন নম্বর ১০ ফরোয়ার্ড।

ম্যাচের প্রথমদিকে আক্রমণের কোনো সুযোগ না পাওয়া ভারত প্রথমবার গোলমুখে শট নেয় ১৬তম মিনিটে। ডানদিক থেকে নেয়া প্রিয়াঙ্কা দেবীর শট সহজেই রুখে দেন রুপনা চাকমা। তিন মিনিট পর প্রিয়াঙ্কার ফ্রি-কিক যায় গোলপোস্টের উপর দিয়ে।

২২তম মিনিটে বাংলাদেশের লিড দ্বিগুণ করেন কৃষ্ণা। পরের মিনিটে আবারও লক্ষ্যভেদের চেষ্টা করে বাংলাদেশ। এবার স্বপ্নার শট ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।

দুই গোলে এগিয়ে থেকে হালকা হয়নি বাংলাদেশ। আক্রমণাত্মক ফুটবলে লক্ষ্যভেদের চেষ্টা করে গেছে। ঠিকঠাক ফিনিশিংয়ের অভাবে স্কোরবোর্ডে আর গোল বাড়ানো হয়নি। ২-০ গোলে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমেনি বাংলাদেশের। ৫৩তম মিনিটে ব্যবধান ৩-০ করে দেন স্বপ্না। ভারতের জালে দ্বিতীয়বার বল জড়াতে এ ফরোয়ার্ডকে অ্যাসিস্ট করেছেন অধিনায়ক সাবিনা।

ম্যাচের বাকিটায় দুদলই একাধিক চেষ্টা করে গেলেও জালের দেখা পায়নি কেউই। ৩-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে ছোটনের শিষ্যরা।

Tags: কৃষ্ণাবাংলাদেশভারতমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসস্বপ্না
Previous Post

ভাদ্রের বিক্ষিপ্ত বৃষ্টিতেও জলাবদ্ধতা!

Next Post

দিনাজপুরে আবারও বেড়েছে চালের দাম

Next Post
চাল ও খাদ্য সামগ্রী বিক্রির জন্য দোকানে দুই ব্যক্তি আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে আবারও বেড়েছে চালের দাম

গোপালগঞ্জের মধুমতি নদীতে সেতু নির্মাণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জের মানুষরে দীর্ঘ দিনের দুর্ভোগ নিরসনে মধুমতি নদীতে সেতু নির্মিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT