চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২ বছরে ১১ টেস্ট: কেমন ছিল বাংলাদেশের পারফরম্যান্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 13, ডিসেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টে বাংলাদেশের পথচলা শুরু হয়েছিল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই। ২০০০ সালের নভেম্বরে ক্রিকেটের অভিজাত আঙিনায় অভিষেকে খুব একটা খারাপ খেলেনি টিম টাইগার্স। যদিও হারতে হয়েছিল ৯ উইকেটে। পরের দশ টেস্টের পাঁচটিতে যখন ইনিংস ব্যবধানে হার ভারতের বিপক্ষ, তখন তো প্রথমটিকে ভালো বলাই যায়!

পরের তিন টেস্টে টানা ইনিংস ব্যবধানে হার সঙ্গী হয়েছিল বাংলাদেশের। ২২ বছরে দু-দেশ টেস্টে মুখোমুখি হয়েছে মোটে ১১ বার। টাইগারদের ৯ হারের পাশে দুইবার ড্র হওয়ার ঘটনা বৃষ্টির কল্যাণে।

দুদলের লড়াইয়ে বাংলাদেশ প্রথম ড্রয়ের স্বাদ পায় ২০০৭ সালে, চট্টগ্রামে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন বৃষ্টিতে কোনো বল মাঠে গড়ায়নি। শেষ দিনের শেষ সেশনে বাংলাদেশকে ২৫০ রানের লক্ষ্য দিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। জাভেদ ওমর বেলিমের অপরাজিত ফিফটিতে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ১০৪ রান তোলার পর ড্র মেনে নেন দুই অধিনায়ক।

ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। নড়াইল এক্সপ্রেস প্রথম ইনিংসে চারটি, দ্বিতীয় ইনিংসে একটি উইকেট ছাড়াও ব্যাট হাতে ৭৯ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন।

পরেরটি ২০১৫ সালে, ফতুল্লায়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি টেস্ট খেলতে আসে ভারত। একমাত্র টেস্টে অর্ধেকেরও বেশি সময় নষ্ট হয় বৃষ্টিতে। দুইশ ওভারও মাঠে খেলা গড়ায়নি।

ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস ৪০০, সর্বনিম্ন ৯১। অভিষেক টেস্টের দুটি ইনিংসে গড়া রেকর্ড এখনও অক্ষুণ্ণ আছে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ভারতের সর্বোচ্চ ইনিংসটি ৬৮৭ রানের, সর্বনিম্ন সংগ্রহ ২৪৩।

৭ বছর পর ঘরের মাঠে টেস্টে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জয়ের পর দুই টেস্টের সিরিজ শুরু হচ্ছে বুধবার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু সকাল সাড়ে ৯টায়। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

Tags: চট্টগ্রামবাংলাদেশ-ভারত টেস্ট সিরিজলিড স্পোর্টস
Previous Post

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচন প্রস্তুতি আওয়ামী লীগের

Next Post

তেলসহ ৮ নিত্যপ্রয়োজনীয় পণ্য বাকিতে আমদানির সুযোগ

Next Post
বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী ব্যাংক ভবন, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

তেলসহ ৮ নিত্যপ্রয়োজনীয় পণ্য বাকিতে আমদানির সুযোগ

নবান্ন উৎসবে মাঠে ধান কাটা ও মাড়াই করছে কৃষকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নবান্ন উৎসবে মাঠে নতুন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT